Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করছে প্রশাসন
Thursday 08 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করছে প্রশাসন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫৫

রাঙ্গামাটি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি উপত্যকায় আগামী ৩ দিন পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত  করছে প্রশাসন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাঙ্গামাটিতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্তের কথা জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

জেলা প্রশাসক বলেন, ‘খাগড়াছড়ি ও রাঙ্গামাটির অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে রাঙ্গামাটির সাজেকে ১৪০০ পর্যটক আটকা পড়েছেন। তাদের নিরাপদে ফিরিয়ে আনতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে। তাই পরিস্থিতি বিবেচনায় সাজেকে আগামী ৩ দিন সবপ্রকার পর্যটকদের না যাওয়ার জন্য নিরুৎসাহিত দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

এসময় পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন বলেন, ‘সংঘাত সৃষ্টিকারী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাছে অনেক তথ্য, ভিডিও ও ছবি এসেছে; আমরা এগুলো নিয়ে কাজ করছি। আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে ছবি বা ভিডিও থাকে তাহলে সঠিক প্রমাণ দিয়ে তথ্য দিবেন। আমরা কাউকে ছাড় দেব না।’

রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনে কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোতাছেম বিল্যাহ, রাঙ্গামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমাসহ অন্য কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

সারাবাংলা/এমও

রাঙ্গামাটি সাজেক

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর