Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
রাঙ্গামাটিতে পরিবহণ ধর্মঘট প্রত্যাহার
Thursday 08 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে পরিবহণ ধর্মঘট প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫৭

রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘট ডাকার ৩৬ ঘণ্টা পর প্রশাসনের ‘আশ্বাসে’ প্রত্যাহার করেছে পরিবহণ মালিক ও শ্রমিক সংগঠনগুলো।

রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক জরুরি সভায় প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে পরিবহণ মালিক-শ্রমিকরা এ সিদ্ধান্ত নেন।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, সেনাবাহিনীর রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. এরশাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সিএনজি অটোরিকশা মালিক সমিতির সভাপতি আলী বাবর, অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ মিজানুর রহমান বাবুসহ বাস-ট্রাক মালিক-শ্রমিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

সভায় পরিবহণ মালিক-শ্রমিকরা হামলায় আহত শ্রমিক ও যানবাহনের ক্ষতিপূরণসহ অন্যান্য দাবি তুলে ধরেন। তাদের সেই সহায়তার আশ্বাস দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে।

সভায় জেলা প্রশাসক বলেন, সিএনজি-বাস-ট্রাক শ্রমিকরা যারা আহত হয়েছেন, তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। বাস-ট্রাকসহ যে সব পরিবহণ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ক্ষতিপূরণের বিষয়ে মন্ত্রণালয়ে সহযোগিতা চাওয়া হবে।

সারাবাংলা/টিআর

পরিবহন ধর্মঘট রাঙ্গামাটি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর