Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
সংস্কারের পর প্রধান বিচারপতির এজলাস কক্ষে বিশেষ অধিবেশন
Friday 08 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংস্কারের পর প্রধান বিচারপতির এজলাস কক্ষে বিশেষ অধিবেশন

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৪ ২১:০৯

ঢাকা: প্রধান বিচারপতির এজলাস কক্ষের নানান মাত্রায় সংস্কারসহ আধুনিকীকরণ করা হয়েছে। প্রধান বিচারপতির এজলাস কক্ষে পুনরায় বিচারিক কার্যক্রমের সূচনা উপলক্ষে (আপিল বিভাগের ১ নং কক্ষ) একটি বিশেষ অধিবেশনের আয়োজন করা হয়।

সোমবার (১০ জুন) বিকাল ৪টায় এ অধিবেশনের আয়োজন করা হয়।

বিশেষ অধিবেশনে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিবৃন্দের সমন্বয়ে গঠিত একটি Ceremonial Bench এ বিশেষ অধিবেশনে অংশগ্রহণ করেন।

অধিবেশনে বিশেষ বক্তৃতায় প্রধান বিচারপতি বিচারপতি ওবায়দুল হাসান বাংলাদেশের আদালত ব্যবস্থার বিস্তারিত ইতিহাস তুলে ধরেন।

নতুন এই এজলাস কক্ষ সম্পর্কে তিনি বলেন, ‘আধুনিক প্রযুক্তি ও সমকালীন কাঠামোর পাশাপাশি প্রধান বিচারপতির এই এজলাস কক্ষে আমাদের সমৃদ্ধ ঐতিহ্য এবং এই ভবনের আদি শিল্পকর্ম জীবন্ত হয়ে উঠেছে। এই ভবনের পূর্ব দিকে অবস্থিত বাংলাদেশের মানচিত্র সংবলিত যে নান্দনিক নকশাকর্ম সুদীর্ঘকাল ধরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অনন্য স্মারক হিসেবে আমাদের জনস্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে, তার সঙ্গে সাদৃশ্য রেখেই এই কক্ষের চার পাশের দেয়ালের নকশা করা হয়েছে। পাশাপাশি তথ্য প্রযুক্তির সাথে সবচাইতে আধুনিক অনুষঙ্গগুলো এখানে নিয়ে আসা হয়েছে।’

তিনি বলেন, ‘তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে বিচারকার্য পরিচালনা করতে এ আদালত এখন সম্পূর্ণ সক্ষম।’

তিনি আরও বলেন, ‘প্রধান বিচারপতি হিসেবে শপথ নেওয়ার পরপরই আমি বিচার বিভাগের জন্য একটি দীর্ঘ মেয়াদি পরিকল্পনা প্রণয়নের ঘোষণা দিয়েছিলাম। সেই লক্ষ্যে এরইমধ্যে ঢাকার অধস্তন আদালতে কর্মরত বিজ্ঞ বিচারকবৃন্দ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের বিজ্ঞ আইন কর্মকর্তাবৃন্দ এবং বিজ্ঞ আইনজীবীগণের সঙ্গে মতবিনিময় করেছি। নানান উদ্যোগে সেই পরিকল্পনা প্রণয়নের কাজ এগিয়ে যাচ্ছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বিচার বিভাগীয় পরিকল্পনার একটি উল্লেখযোগ্য স্থান দখল করে আছে দেশের আদালতগুলোর ভৌত অবকাঠামোর সংস্কার, সংরক্ষণ এবং উন্নয়ন। আজ বাংলাদেশের শীর্ষ আদালত তথা প্রধান বিচারপতির এজলাস কক্ষ সুসজ্জিত হয়ে উঠেছে। আমি বিশ্বাস করি, এই আয়োজন নতুন দিনের সুচনা মাত্র। এর মধ্যে দিয়ে বাংলাদেশের অধস্তন আদালতের ভৌত অবকাঠামোর উন্নয়ন নতুন করে প্রাণ পাবে।’

তিনি বাংলাদেশের অধস্তন আদালতে স্বচ্ছন্দ বিচারপ্রক্রিয়া পরিচালনার স্বার্থে স্থাপনাগুলোর আধুনিকায়ন এবং উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর সুবিবেচনা এবং সুদৃষ্টি কামনা করেন।

অধিবেশনে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষে স্বাগত বক্তব্য পাঠ করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এবং সুপ্রিম কোর্ট বারের সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন।

বিশেষ অধিবেশনে আরও উপস্থিত ছিলেন আপিল বিভাগ ও হাইকোর্ট বিচারপতিবৃন্দ সাবেক প্রধান বিচারপতিবৃন্দ, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতিবৃন্দ অ্যাটর্নি জেনারেল ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের অন্যান্য সদস্যবৃন্দ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক, জ্যেষ্ঠ আইনজীবীবৃন্দ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা ও সুপ্রিম কোর্ট বিটে কর্মরত সাংবাদিকবৃন্দ।

সারাবাংলা/কেআইএফ/একে

আপিল বিভাগ উচ্চ আদালত বিশেষ অধিবেশন হাইকোর্ট

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর