Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
আদালতে হিরো আলমের ওপর হামলা
Tuesday 21 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদালতে হিরো আলমের ওপর হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২৯

বগুড়া: আদালতে মামলা করে বের হতেই আলোচিত ইউটিউবার আশরাফুল আলম হিরো ওরফে হিরো আলমের ওপর হামলা হয়েছে। এ সময় তাকে মারপিট ও কান ধরে ওঠবস করানো হয়। হামলার জন্য হিরো আলম বিএনপি কর্মীদের দায়ী করেছেন। তবে বগুড়া জেলা বিএনপি জানিয়েছে তাদের দলের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত নন।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া চিফ জুডিসিয়াল আদালতে হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটে। এ দিন তিনি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন ও পরে একই আসনে উপনির্বাচনের সময় ভোট কারচুপি ও প্রচারের সময় তাকে মারপিটের অভিযোগে তিনি মামলা করেন।

বিজ্ঞাপন

মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বগুড়া- ৪ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালসহ ৩৯ জনকে অভিুযুক্ত করা হয় বলে হিরো আলম জনান। এই মামলার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার প্রস্তুতি নেওয়ার সময় আদালত চত্বরে হঠাৎ হিরো আলম হামলার শিকার হন। বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে কটূক্তির অভিযোগ এনে তার ওপর হামলা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

জানা গেছে, হামলাকারী যুবকরা হিরো আলমকে চ্যাংদোলা করে আদালত চত্বরের বাইরে নিয়ে মারপিট ও কানধরে ওঠবস করান। হিরো আলম তার ওপর হামলাকে হত্যাচেষ্টা হিসেবে উল্লেখ করে বলেন, ‘আদালত চত্বরে আমার ওপর প্রকাশ্যে হামলা করা হয়েছে। আমি কখনো বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করিনি।’ আদালত চত্বরে প্রকাশ্যে তাকে মারপিট করার জন্য বিএনপি’র বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, ‘কেন আমার ওপর হামলা করা হলো এর বিচারের ভার দেশবাসীর ওপর দিলাম।’

বিজ্ঞাপন

এদিকে এ বিষয়ে বগুড়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলী আজগর হেনা বলেন, ‘বিএনপি’র কারও এমন রুচির দুর্ভিক্ষ হয়নি যে হিরো আলমের ওপর হামলা করতে হবে। বিএনপি যুবদল ছাত্রদলসহ কোনো সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এর সঙ্গে জড়িত নন।’ তিনি জানান, হিরো আলমকেই প্রমাণ করতে হবে কারা তার ওপর হামলা করেছে।—

বগুড়ার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওয়ালিউল্লাহ জানান, হিরো আলমের ওপর হামলার ঘটনায় সদর থানায় বিকেল পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি।

সারাবাংলা/পিটিএম

আদালত টপ নিউজ হামলা হিরো আলম

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর