Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
ইউপিডিএফ-জেএসএস মুখোমুখি, শহরজুড়ে আতঙ্ক
Saturday 10 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউপিডিএফ-জেএসএস মুখোমুখি, শহরজুড়ে আতঙ্ক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৪ ১৮:১৫

রাঙ্গামাটি: শেখ হাসিনার সরকার পতনের পর রাঙ্গামাটি শহরে ইউপিডিএফ’র কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস অধ্যুষিত রাঙ্গামাটি শহরে ইউপিডিএফের কর্মসূচি ঘিরে মুখোমুখি অবস্থানে দল দু’টির নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে জেলার কাউখালী ও সদর উপজেলার কুতুকছড়িসহ বিভিন্ন এলাকা থেকে সড়ক ও নৌ-পথে রাঙ্গামাটি শহরে প্রবেশের চেষ্টা করে ইউপিডিএফ নেতাকর্মীরা। কর্মসূচির খবর পেয়ে আগে থেকেই শহরের ভেদভেদ শিমুলতলী এলাকায় নিরাপত্তাবাহিনী অবস্থান নিলে শহরে প্রবেশ করতে পারেননি কর্মসূচি অংশগ্রহণকারীর একটি গ্রুপ।

বিজ্ঞাপন

অন্যদিকে, কলেজগেইট এলাকায় ইউপিডিএফের নেতাকর্মীরা অবস্থান নিলে জেএসএস নেতাকর্মীরা মুখোমুখি হয়। এ ছাড়া রাজবাড়ী নৌ-পথে ইউপিডিএফ নেতাকর্মীরা শহরে প্রবেশের চেষ্টা করলে জেএসএস কর্মীরা ইটপাটকেল ছোড়ে। বর্তমানে রাঙ্গামাটি শহর জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে শহরের পাহাড়ি জনগোষ্ঠী অধ্যুষিত টিঅ্যান্ডটি, কল্যাণপুর ও বনরূপায় দোকানপাট বন্ধ হয়ে গেছে।

শহরে টহলে নেমেছে নিরাপত্তাবাহিনী। রাস্তায় যারা ঘোরাফেরা করছে তাদের বাসায় যাওয়ার আহ্বান জানিয়েছে নিরাপত্তাবাহিনীর সদস্যরা।

সারাবাংলা/একে

ইউপিডিএফ রাঙ্গামাটি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর