Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
জনগণের সঙ্গে সম্পর্ক থাকলে কোনো কাজই অসম্ভব না: রিজওয়ানা হাসান
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনগণের সঙ্গে সম্পর্ক থাকলে কোনো কাজই অসম্ভব না: রিজওয়ানা হাসান

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৪ ২২:৪২

ফাইল ছবি

ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘আমরা কাজটা শুরু করতে পারি। কাজটা যদি সততার সঙ্গে, জনগণের সঙ্গে সম্পর্ক রেখে করা যায়, সেই কাজটা করা অসম্ভব না।’

বৃহস্পতিবার (৮ আগস্ট) বঙ্গভবনে শপথ পরবর্তী এক প্রতিক্রিয়ায় তিনি এ সব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘বিশ্বের অনেক দেশ গণতান্ত্রিক হয়েছে। বিশ্বের অনেক দেশ তো জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা প্রবর্তন করেছে। বিশ্বের অনেক দেশ মানবাধিকারকে সমুন্নত রেখেছে। আমার দেশে কেন পারা যাবে না? নিশ্চয় পারা যাবে। এখানে আমরা যারা শপথ নিলাম আমরা অনেকে অনেককে চিনি না। কাজেই এখানে সব প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। তবে আমরা কাজটা শুরু করা হবে সৎ উদ্দেশ্যে অন্তত আমার পক্ষে, সবার পক্ষ থেকে নিশ্চয় তাই হবে। তারপর দেখা যাক না, আমরা কোন দিকে যাই।’

তিনি বলেন, ‘একটা দেশের জনসংখ্যার যখন ৫০ ভাগ তরুণ হয় এবং তারা নিজেদের প্রাসঙ্গিক প্রমাণ করেছে।’

উল্লেখ্য, সৈয়দা রিজওয়ানা হাসান একজন বাংলাদেশি আইনজীবী ও পরিবেশকর্মী। তিনি পরিবেশ নিয়ে কাজ করা এনজিও বেলার প্রধান নির্বাহী কর্মকর্তা এবং আন্তর্জাতিকভাবে ফ্রেন্ডস অব আর্থ ইন্টারন্যাশনালের নির্বাহী সদস্য; এনভায়রনমেন্টাল ল’ এলায়েন্স ওয়ার্ল্ডওয়াইড এবং এনভায়রনমেন্টাল ল’ কমিশন অব দ্য আইইউসিএনের সদস্য।

তিনি তার কাজের স্বীকৃতিসরূপ বেশকিছু খেতাব ও পুরস্কার অর্জন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য— গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ, হিরোজ অব এনভায়রনমেন্ট। এ ছাড়া তিনি ২০১২ সালে রামোন ম্যাগসেসে পুরস্কার পান। ২০২২ সালে তিনি আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার পান।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/একে

অন্তর্বর্তী সরকার টপ নিউজ রিজওয়ানা হাসান

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর