Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
অন্তর্বর্তীকালীন সরকারকে ‘ধরা’র শুভেচ্ছা
Monday 12 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অন্তর্বর্তীকালীন সরকারকে ‘ধরা’র শুভেচ্ছা

স্টাফ করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৪ ২১:৩১

ঢাকা: শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)।

শুক্রবার (৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ শুভেচ্ছা জানায়। অন্তর্বর্তীকালীন এই সরকারের সাফল্যও কামনা করেছে ধরা।

বিবৃতিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জের ধরে গত ৫ আগস্ট ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে গঠিত হয়েছে এই সরকার। আমরা ধরার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আপামর ছাত্র-জনতাকে, যারা এই গণঅভ্যুত্থানকে সফল করেছেন। সেইসঙ্গে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি অভ্যুত্থানে নিহত বীর শহিদদের। পাশাপাশি এই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-জনতার দ্রুত সুস্থতা কামনা করি।

নতুন সরকারের কাছে প্রত্যাশা বিষয়ে বিবৃতিতে বলা হয়েছে, জাতির এই ক্রান্তিকালে রাষ্ট্র সংস্কার, বৈষম্য দূরীকরণ, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা করার প্রত্যয়ে শপথ নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ গণঅভ্যুত্থানে নিহত শহিদ ও অংশগ্রহণকারী সাধারণ মানুষের চেতনা, আশা ও আকাঙ্ক্ষার প্রতিফলনে দৃশ্যমান ও কার্যকর ভূমিকা পালন করবেন বলে আমরা বিশ্বাস করি।

সারাবাংলা/আরএফ/টিআর

অন্তর্বর্তী সরকার ড. মুহাম্মদ ইউনূস ধরা ধরিত্রী রক্ষায় আমরা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর