Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
অন্তর্বর্তীকালীন সরকারকে ইউপিডিএফের অভিনন্দন
Friday 09 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অন্তর্বর্তীকালীন সরকারকে ইউপিডিএফের অভিনন্দন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৪ ০৯:১৮

রাঙ্গামাটি: অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। শুক্রবার (৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইউপিডিএফ সভাপতি প্রসিত বিকাশ খীসা ড. ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানান।

‘নব্বইয়ের গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের মতো ব্যর্থ হতে দেওয়া যাবে না’ বলে মন্তব্য করে ইউপিডিএফ সভাপতি বলেন, আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্রসমাজের দুই প্রতিনিধিকে অন্তর্বর্তীকালীন সরকারে অন্তর্ভুক্ত করাকে দেশের ইতিহাসে এক যুগান্তকারী ও আশাসঞ্চারী ঘটনা। একই সঙ্গে এ সরকারের যৌক্তিক পদক্ষেপসমূহকে ইউপিডিএফ তথা পার্বত্য চট্টগ্রামের জনগণ সমর্থন ও সহযোগিতা প্রদান করবে বলে আশা প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

নতুন সরকারের কাছে প্রত্যাশার কথা তুলে ধরে ইউপিডিএফ নেতা বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের সীমাহীন দুর্নীতি, লুটপাট ও অন্যায়-জুলুমের মাধ্যমে সারাদেশে যে জঞ্জাল সৃষ্টি করেছে তা ধীরে ধীরে সাফ করতে হবে এবং পার্বত্য চট্টগ্রামে যে নিষ্ঠুর দমন-পীড়ন চলেছে তা বন্ধ করে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে।’

তিনি আরও বলেন, ‘এ লক্ষ্যে প্রাথমিক কাজ হবে অবিলম্বে আটক ইউপিডিএফ নেতাকর্মী ও সমর্থকসহ সকল রাজবন্দীকে মুক্তি দেওয়া, জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও পার্বত্য চট্টগ্রামে বিপুল-সুনীল-লিটন-রুহিন হত্যাসহ ফ্যাসিস্ট সরকারের জমানায় পরিচালিত সকল হত্যার বিচার ও অপরাধীদের শাস্তি নিশ্চিত এবং ফ্যাসিস্ট সরকারের সহযোগিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা যাতে ভবিষ্যতে এ দেশে আর কোনো ফ্যাসিবাদী স্বৈরাচারী শাসন কায়েম হতে না পারে।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০১৯ সালের ৯ এপ্রিল নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে সাংগঠনিক কাজ শেষে ঢাকায় ফেরার পথে ইউপিডিএফ সংগঠক মাইকেল চাকমা গুমের শিকার হন। এরপর থেকে তার কোন হদিস মিলেনি। মাইকেল চাকমাকে উদ্ধার ও মুক্তির দাবিতে ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনসমূহ, প্রগতিশীল ও মানবাধিকার সংগঠন, শিক্ষক-নাগরিক সমাজসহ পরিবারের লোকজন নানা কর্মসূচি পালন করেছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, সিএইচটি কমিশনসহ মানবাধিকার নিয়ে কাজ করা ব্যক্তিগণও মাইকেল চাকমা গুমের উদ্বেগ প্রকাশ করে তার সন্ধান দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছিল।

সংশ্লিষ্ট নারায়ণগঞ্জ থানায় অভিযোগ দায়ের ও মাইকেল চাকমার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হলেও সরকারের পক্ষ থেকে তাকে উদ্ধারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সর্বশেষ সর্বশেষ গত বুধবার (৭ আগস্ট) ভোরের দিকে চট্টগ্রামের একটি স্থানে তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়। রাষ্ট্রীয় গুমের শিকার হওয়া ইউপিডিএফ সংগঠক মাইকেল চাকমা দীর্ঘ ৫ বছর ৩ মাস পর গোয়েন্দা সংস্থার গোপন বন্দিশালা ‘আয়না ঘর’র অবরুদ্ধদশা থেকে মুক্তি পেয়েছেন জানিয়েছে ইউপিডিএফ।

সারাবাংলা/একে

অন্তর্বর্তীকালীন সরকার ইউপিডিএফ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর