Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
গুমের ঘটনা তদন্ত ও বিচারের জন্য কমিশন গঠন করবে সরকার
Friday 09 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুমের ঘটনা তদন্ত ও বিচারের জন্য কমিশন গঠন করবে সরকার

সারাবাংলা ডেস্ক
২২ আগস্ট ২০২৪ ১২:০৩

ঢাকা: শেখ হাসিনা সরকারের সময়ে প্রতিটি গুমের ঘটনার তদন্ত ও বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার একটা কমিশন গঠন করবে। সরকারের পক্ষ থেকে শিগগির এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে।

বুধবার (২১ আগস্ট) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, প্রত্যেকটি গুমের ঘটনার তদন্ত নিশ্চিত করা হবে। এ জন্য সরকার একটা কমিশন গঠনের চিন্তাভাবনা করছে। শিগগির এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, কমিশন গঠনের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কেবিনেটে আলোচনা হয়েছে। শ্রীলঙ্কায় একটা কমিশন আছে। সেটি বিবেচনায় নিয়ে ওই আদলে কমিশন গঠনের বিষয়টি কেবিনেট চিন্তাভাবনা করছে।

ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়। গত সরকারের সময়ে আইন-শৃঙ্খলা বাহিনীর দ্বারা গুম হওয়ার বিষয়টি দেশ ও দেশের বাইরে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর বুধবার এ বিষয়ে তদন্ত ও বিচারের ঘোষণা দেওয়া হয়।

আন্তর্জাতিক গুম প্রতিরোধ কনভেনশনে সই করার প্রসঙ্গ উল্লেখ করে শফিকুল আলম বলেন, গুমের বিষয়ে ইন্টারন্যাশনাল যে কনভেনশন আছে, সেটাতে আগের সরকার সই করেনি। আমরা এটাতে সই করব। হয়তো ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আগেই সই করা হবে।

শেখ হাসিনার সরকারের সময় অনেক মানুষ গুম হয়েছে। মানবাধিকার সংগঠন অধিকারের হিসাব মতে, ৭০০ এর বেশি মানুষ গুম হয়েছে। এর মধ্যে ১৫০ জনের বেশির কোনো হিসাব নেই। সরকার শিগগির একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দেবে বলে জানান শফিকুল আলম।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

অন্তর্বর্তীকালীন সরকার কমিশন গঠন গুম-নির্যাতন টপ নিউজ প্রেস সচিব শফিকুল আলম

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর