Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
মেট্রোরেল এমডির চুক্তি বাতিল, নতুন দায়িত্বে রউফ
Friday 09 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেট্রোরেল এমডির চুক্তি বাতিল, নতুন দায়িত্বে রউফ

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৪ ১৯:২৪

ঢাকা: মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির অতিরিক্ত প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আব্দুর রউফকে নতুন এমডির দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) প্রথমে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এম এ এন ছিদ্দিকের চুক্তিভিত্তিক নিয়োগটি বাতিল করা হয়। পরে আরেক অফিস আদেশে মোহাম্মদ আব্দুর রউফকে এমডির চলতি দায়িত্ব দেওয়া হয়।

বিজ্ঞাপন

আব্দুর রউফ এর আগে কোম্পানি সচিব ছিলেন। এরপর তাকে এমআরটি ৫-এর অতিরিক্ত প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

প্রতিষ্ঠানটির এমডির দায়িত্বে থাকা এম এ এন ছিদ্দিক ২০১৪ সালের ৩ সেপ্টেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব হন। ২০১৭ সালের ১১ অক্টোবর পর্যন্ত এ পদে থাকেন। অবসরে যাওয়ার পর তাকে ডিএমটিসিএলের এমডি হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। তিনি ১৯৮৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারে যোগ দেন।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকে ‘How a retired bureaucrat becomes metro monarch, muddles matters’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের। পরে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।

সারাবাংলা/জেআর/পিটিএম

এমডি চুক্তি টপ নিউজ বাতিল মেট্রোরেল

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর