Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
শুক্রবার খুলছে কাজীপাড়া স্টেশন, শুক্রবারও চলবে মেট্টোরেল
Friday 01 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুক্রবার খুলছে কাজীপাড়া স্টেশন, শুক্রবারও চলবে মেট্টোরেল

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২৪ ২০:৩২

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই ভাঙচুর করা হয় মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন। এর পর গত ২৫ আগস্ট মেট্রোরেল চলাচল স্বাভাবিক হলেও বন্ধ ছিল স্টেশন দু’টি। তবে শুক্রবার (২০ সেপ্টেম্বর) থেকে চালু হচ্ছে কাজীপাড়া স্টেশন। এদিন থেকে মেট্রোরেল সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেও চলবে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ইস্কাটন রোডের প্রবাসী কল্যাণ ভবনে ডিএমটিসিএলের কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ এই তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘মেট্রোরেল শুক্রবার থেকেও চলাচল করবে। তবে এ ক্ষেত্রে ছুটির দিন শুক্রবার দুপুর ৩টা ৩০ মিনিট থেকে রাতে স্বাভাবিক সময় পর্যন্ত চলবে। এ ক্ষেত্রে হেডওয়ে (দুই ট্রেনের মধ্যবর্তী সময়) ১০ মিনিট, ৮ মিনিট ও ১২ মিনিট থাকবে সময় অনুযায়ী।’

আগামীকাল থেকেই কাজীপাড়া স্টেশন চালু হবে জানিয়ে ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘এই স্টেশন চালু করতে ২০ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে। তবে শুধু মানুষের কথা ভেবে দ্রুত এটা চালু করা হচ্ছে। এখানে এখনো অনেক সরঞ্জাম লাগবে, যা আস্তে আস্তে ঠিক করা হবে। তখন খরচ বাড়তে পারে।’

মিরপুর-১০ নম্বরের মেট্রো স্টেশন চালু প্রসঙ্গে আবদুর রউফ বলেন, ‘এই স্টেশন নিয়ে একটি কমিটি কাজ করছে। কী কী ক্ষয়ক্ষতি হয়েছে এখনো ওই কমিটি নিরূপণ করছে। আগামী সাত দিনের মধ্যে জানা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ। তখন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

মেট্রোরেলের নতুন সূচি প্রসঙ্গে সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২০ সেপ্টেম্বর হতে প্রতি শুক্রবার দুপুর ৩টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত উত্তরা উত্তর হতে মতিঝিল রুটে এবং দুপুর ৩টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে ১২ মিনিট হেডওয়েতে মেট্রোরেল বাণিজ্যিকভাবে চলাচল করবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/পিটিএম

কাজীপাড়া টপ নিউজ মেট্রোরেল শুক্রবার

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর