Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
দুর্গা পূজা নির্বিঘ্ন ও নিরাপদ করতে যেসব সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
Wednesday 22 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্গা পূজা নির্বিঘ্ন ও নিরাপদ করতে যেসব সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৪ ২০:২৪

দুর্গা পূজা সামনে রেখে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভা অনুষ্ঠিত হয়। ছবি: মন্ত্রণালয়

ঢাকা: শারদীয় দুর্গা পূজা ২০২৪ সামনে রেখে পূজা মণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা সমুন্নত রাখা ও প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে সভা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় দুর্গা পূজার আয়োজনকে নির্বিঘ্ন ও নিরাপদ করা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনা শেষে ব্রিফিংয়ে জানানো হয়েছে, দুর্গা পূজা সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১৩টি সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞাপন

আগামী ৯ থেকে ১৩ অক্টোবর সারা দেশে শারদীয় দুর্গা পূজা উদ্‌যাপন করা হবে। পূজা সামনে রেখে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন- দুর্গা পূজা নির্বিঘ্ন করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সভায় যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলো হলো—

  • নির্মাণের সময়সহ পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। এ ক্ষেত্রে নিচের কর্মকৌশলগুলো অনুসরণ করা হবে—

ক) পূজা মণ্ডগুলোকে আইপি ক্যামেরার মাধ্যমে সংশ্লিষ্ট ইউএনও অফিস ও থানার মাধ্যমে মনিটরিং করা;

(খ) সার্বক্ষণিক মনিটরিং বা সেবাদানের জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ বিশেষ টিম গঠন করা;

(গ) স্থানীয় প্রশাসনের নির্ধারিত স্থানে শারদীয় দুর্গা পূজার প্রতিমা বিসর্জন দেওয়া;

(ঘ) সার্বক্ষণিক নিরাপত্তার জন্য পুলিশ ও র‍্যাবের টহল নিশ্চিত করা;

(ঙ) দুর্গা পূজা চলাকালীন পূজা মণ্ডপ ও আশপাশের এলাকায় প্রয়োজনীয়সংখ্যক পুলিশ, সাদা পোশাকে পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন করা;

বিজ্ঞাপন

(চ) পূজা উদ্‌যাপনের সময় প্রতিটি পূজামণ্ডপে আনসারকে স্ট্যাটিক ফোর্স হিসেবে নিয়োজিত রাখা;

(ছ) সীমান্ত এলাকায় স্থাপিত পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিজিবির মাধ্যমে সতর্কতামূলক কার্যক্রম ও পদক্ষেপ নেওয়া। একইভাবে উপকূলীয় এলাকায় বাংলাদেশ কোস্টগার্ডের মাধ্যমে নিরাপত্তা দেওয়া; এবং

(জ) বড় বড় পূজা মণ্ডপগুলোতে র‍্যাব-পুলিশের বিশেষ টহল ও নজরদারি বাড়ানো।

  • দুর্গা পূজায় বিঘ্ন সৃষ্টিকারী ও দুষ্কৃতিকারীদের অশুভ তৎপরতা রোধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া;
  • পূজা মণ্ডপে অগ্নিকাণ্ডসহ অন্যান্য দুর্ঘটনা রোধে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল, নৌ পুলিশ ও কোস্টগার্ডের ডুবুরি দলকে প্রস্তুত রাখা ও উদ্ধার কার্যক্রম গ্রহণ এবং সন্ধ্যা ৭টার মধ্যে স্থানীয় প্রশাসনের নির্ধারিত স্থানে বিসর্জন কার্যক্রম শেষ করা। প্রত্যেক পূজা মণ্ডপে স্থানীয় প্রশাসন, থানা, পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিসের টেলিফোন বা মোবাইল নম্বর দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখার নির্দেশনা দেওয়া;
  • পূজা মণ্ডপে আগত শিশু ও নারী দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা;
  • ঢাকাসহ সারা দেশে বিশেষ করে পূজা মণ্ডপ এলাকায় বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা। বিকল্প হিসেবে পূজা মণ্ডপে জেনারেটরের ব্যবস্থা রাখা;
  • সংশ্লিষ্ট পূজা উদ্‌যাপন কমিটিগুলোর মাধ্যমে পূজা মণ্ডপের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয়সংখ্যক স্বেচ্ছাসেবক ও পাহারাদার নিয়োজিত করা;
  • দুর্গা পূজা ঘিরে রাজধানী ঢাকার বিশেষ করে পুরান ঢাকা, নবাবপুর রাস্তাসহ সারা দেশের পূজা মণ্ডপ এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যেন যানজট তৈরি না হয়, সে লক্ষ্যে আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া;
  • পূজা মণ্ডপের আশপাশের ডাস্টবিন, রাস্তা, ড্রেন, নালা, পুকুর এবং প্রতিমা বিসর্জনের জন্য ব্যবহৃত রাস্তাঘাট সংস্কার ও মেরামত করা;
  • পুলিশ সদর দফতর, বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়, মহানগর এলাকায় পুলিশ কমিশনারের কার্যালয়, জেলা সদরে জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি করে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা;
  • আজান ও নামাজের সময়ে মসজিদের পার্শ্ববর্তী পূজা মণ্ডপগুলোতে পূজা চলাকালে ও বিসর্জনের সময় শব্দ যন্ত্রের ব্যবহার সীমিত রাখা ও উচ্চস্বরে শব্দযন্ত্র ব্যবহার না করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা;
  • যেখানে ছাত্র সমন্বয়দের পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন, সেখানে তাদের অন্তর্ভুক্ত করা;
  • স্বরাষ্ট মন্ত্রণালয়ের অধীন এনটিএমসির মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় গুজব মনিটরিং করা; এবং
  • জেলা পর্যায়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়মিত পূজা মণ্ডপ পরিদর্শন ও মনিটরিং করা।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক ড. তাপস পালসহ অন্যরা সভায় উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/টিআর

উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ড. আ ফ ম খালিদ হোসেন দুর্গা পূজা ধর্ম উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর