Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাবেন উপদেষ্টারা
Wednesday 07 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাবেন উপদেষ্টারা

সারাবাংলা ডেস্ক
২২ আগস্ট ২০২৪ ২৩:২৫

ঢাকা: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বন্যা-দুর্গতদের দুর্দশা প্রশমনে সহায়তা করতে সব বন্যাকবলিত এলাকা পরিদর্শন করবেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে যমুনা কার্যালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ের তিনি এ কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, উপদেষ্টারা বন্যা-দুর্গত জেলা পরিদর্শন করবেন।’ তিনি জানান, বৈঠকে তারা দেশের বন্যা পরিস্থিতি, বন্যা-দুর্গতদের জন্য সরকার কী করতে পারে এবং কীভাবে সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া, বন্যার পেছনের কারণ কী এবং ভবিষ্যতে বন্যা মোকাবিলায় সরকার কী করতে পারে সেসব বিষয়ে অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলোচনা করেছেন।

তিনি বলেন, ‘ত্রাণ কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আজ বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ফেনী যাচ্ছেন এবং অধিকাংশ বন্যা কবলিত এলাকায় পৌঁছে ত্রাণ বিতরণে সমন্বয় করবেন।’ তিনি আরও বলেন, ‘ভারতের উজানে ও দেশের বন্যাকবলিত এলাকায় উভয়স্থানেই মুষলধারে বৃষ্টি হয়েছে।’

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘এ ধরনের আকস্মিক বন্যায় আগাম সতর্কবার্তা পাওয়ার সুযোগ খুঁজতে প্রধান উপদেষ্টা আজ ঢাকায় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক করবেন। বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত উপদেষ্টারা আলোচনা চালিয়ে যাবেন।’

তিনি বলেন, ‘ছাত্র-জনতা বিপ্লবে হতাহতদের পরিবারের সেবায় একটি ফাউন্ডেশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। প্রধান উপদেষ্টা ফাউন্ডেশনের প্রধান হবেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সদস্য হবেন। ফাউন্ডেশনের কাজ হবে আহতদের চিকিৎসা নিশ্চিত করা এবং বিপ্লবের স্মৃতি ধরে রাখা, যাতে প্রজন্ম থেকে প্রজন্ম জানতে পারে আন্দোলনের সময় কী ঘটেছিল। ফাউন্ডেশনটি হবে একটি আইনি সত্তা।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘জনগণের অর্থ দিয়ে গড়ে ওঠা যেকোনো কাঠামো বা প্রতিষ্ঠানের নামকরণের বিষয়ে একটি নীতিমালা তৈরির বিষয়েও তারা আলোচনা করেছেন।’

উপদেষ্টা বলেন, ‘এটি একটি আইনি কাঠামোর আওতায় আনা হবে, যাতে কোনো কাঠামোর নামকরণ জনগণের প্রত্যাশাকে প্রতিফলিত করে এবং এটি ফ্যাসিবাদের পক্ষে না যায়। এ ছাড়া আমরা নীতিগতভাবে বলপূর্বক গুমের বিষয়ে একটি কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছি, এটি এই সমস্ত ঘটনার তদন্ত করবে।’

রিজওয়ানা বলেন, ‘বিপ্লবের সময় সহিংসতা ও অপরাধের সঙ্গে জড়িতদের আইনগত প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতে স্বরাষ্ট্র উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা ও আইন বিশেষজ্ঞদের সঙ্গে বসবেন।’

তিনি বলেন, ‘মাছ ধরার বিদেশি বাহন যাতে দেশের সামুদ্রিক অঞ্চলে প্রবেশ করতে না পারে সেজন্য পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন উপদেষ্টারা।’

ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে আসার জন্য জীবনের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘ছাত্র-জনতা বিপ্লবের সময় যেভাবে বাঁধন খুলে গিয়েছিল, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেভাবে সবাইকে একযোগে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা লক্ষ্য করেছি যে, উজান থেকে আসা পানি বাংলাদেশের বন্যা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। বাংলাদেশে আগাম বন্যা সতর্কবার্তা না পাঠিয়ে সেখানে একটি বাঁধ খুলে ভারত তার অমানবিক মনোভাব দেখিয়েছে।’

এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

সারাবাংলা/পিটিএম

উপদেষ্টা টপ নিউজ পরিদর্শন বন্যাকবলিত এলাকা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর