Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
সেন্সর বোর্ডের নতুন কমিটি গঠিত
Thursday 23 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেন্সর বোর্ডের নতুন কমিটি গঠিত

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১২ মে ২০২৪ ১৯:৫৭

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের নতুন কমিটি গঠিত হয়েছে। এ কমিটি এ বছরের ১২ মে থেকে আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন। ১৫ জনের এ কমিটিতে নতুন মুখ ৪ জন। এদের চলচ্চিত্র পরিচালক জাহাঙ্গীর আলম বাদে সবাই অভিনয়শিল্পী। তারা হলেন অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা, রোকেয়া প্রাচী ও অভিনেতা আজিজুল হাকিম।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নতুন কমিটির সদস্যের নাম জানানো হয়। কমিটিতে অন্য যারা রয়েছেন─ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিব; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সিনিয়র সচিব/সচিব; প্রধানমন্ত্রীর প্রেস সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র); স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব বা তদুর্ধ্ব পদমর্যাদার একজন প্রতিনিধি; বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক; বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি; অভিনেত্রী সালমা বেগম সুজাতা (সুজাতা আজিম); চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু, অভিনেত্রী অরুনা বিশ্বাস ও বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়, The Censorship of Films Act, 1963 (Amendment 2006) এর ৩ ধারা ও The Bangladesh Censorship of Films Rules, 1977 এর ৪নং বিধি মোতাবেক এ কমিটি গঠন করা হয়েছে। এটি উল্লেখিত দুটি আইনের পাশাপাশি The Code of Censorship of Films in Bangladesh, 1985 ও সংশ্লিষ্ট অন্যান্য আইন অনুসারে পরিচালিত হবে।

সারাবাংলা/এজেডএস

নতুন কমিটি পূর্ণিমা বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর