Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
সিনেপ্লেক্সের পর সিঙ্গেল স্ক্রিনে ‘ময়ূরাক্ষী’
Wednesday 29 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিনেপ্লেক্সের পর সিঙ্গেল স্ক্রিনে ‘ময়ূরাক্ষী’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৪ জুলাই ২০২৪ ১৮:৪৩

রাশিদ পলাশ পরিচালিত ‘ময়ূরাক্ষী’ ঈদে মাত্র দুটি সিনেমা হলে মুক্তি পেয়েছিল। সেগুলো ছিল স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাস। সিনেপ্লেক্সের বাইরে তার ছবি নিয়ে সিঙ্গেল স্ক্রিনের দর্শকের আগ্রহ ছিল। অবশেষে এ শুক্রবার (৪ জুলাই) থেকে ছবিটি দেশের সিঙ্গেল স্ক্রিন হলগুলোতে মুক্তি পাচ্ছে।

পরিচালক বলেন, আমার এ সিনেমাটি দেশের কিছু মানসম্পন্ন সিঙ্গেল স্ক্রিনে মুক্তি দিতে চাইছি; সিনেমাটি যাতে ভালোভাবে সুন্দর পরিবেশে দর্শকরা উপভোগ করতে পারেন। উন্নত পরিবেশে দেশের চলচ্চিত্রপ্রেমীরা সিনেমাটি দেখতে পারেন সেই কথা বিবেচনা করে আমাদের টিম ঈদে সিনেপ্লেক্স ‍মুক্তি দিয়েছে। এ সপ্তাহে ভোলা জেলার একটি সিঙ্গেল স্ক্রিনে মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে এটি। এ প্রেক্ষাগৃহের পরিবেশ ভালো। দর্শক সুন্দর পরিবেশে সিনেমাটি উপভোগ করতে পারবেন। সামনের সপ্তাহে আরও প্রায় ১২টি সিঙ্গেল স্ক্রিনে ‘ময়ূরাক্ষী’ মুক্তি দেওয়া হবে।

বিজ্ঞাপন

‘ময়ূরাক্ষী’ সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি ও সুদীপ বিশ্বাস দ্বীপ। প্রেম ও প্রতারণার সত্য ঘটনা অবলম্বনে ‘ময়ূরাক্ষী’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী।

রোমান্টিক ঘরানার থ্রিলার ধাঁচের সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, প্রণব ঘোষ, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খানসহ অনেকেই। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। গান গেয়েছেন মুহিন খান, পূর্ণতা, তরসা, জাহিদ নিরব ও শাকিলা সাকি।

সারাবাংলা/এজেডএস

ময়ূরাক্ষী সিঙ্গেল স্ক্রিন

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর