Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
ছেলেকে সুন্দরবন ঘুরে দেখালেন পরীমণি
Monday 12 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছেলেকে সুন্দরবন ঘুরে দেখালেন পরীমণি

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৪ আগস্ট ২০২৪ ১৭:১৪

গেল ১০ আগস্ট পরীমণির ছেলে পূণ্যের বয়স ২ বছর পূর্ণ হয়েছে। ছেলেকে নিয়ে প্রায় নানান জায়গায় ঘুরতে যান। এবার ছেলেকে নিয়ে সুন্দরবন বেড়ালেন নায়িকা। সেখানে ঘনিষ্ঠজনদের নিয়ে ছেলের জন্মদিনের বিশেষ এই মুহূর্ত কাটাতে দেখা গেল পরীমণিকে।

পরীর ছেলে পূণ্যের জন্মদিনের থিম ছিল সুন্দরবন ও বাঘ নিয়ে। সে অনুযায়ী ছেলের জন্মদিনের মন্ডপও সাজানো হয় বনের সাজে। সামাজিক মাধ্যমে ছবিও ছেড়েছিলেন নায়িকা। এদিন পূণ্যকে দেখা যায় বাঘের সাজে।

বিজ্ঞাপন

তবে এটি তো ছিল শুধু শুরু! ছেলে পূণ্যর জন্য আরও কিছু আয়োজন রেখেছিলেন পরী। বিশেষ এই দিনটিকে আরও স্মরণীয় করে রাখতে ঘনিষ্ঠ কিছু শুভাকাঙ্খীদের নিয়ে পাড়ি জমান সুন্দরবন। সেখানে তাদের মধ্যমণি ছোট্ট পূণ্য। এ সময় পরীর এক সহকর্মীর কাঁধে চড়তে দেখা যায় পুণ্যকে। পুণ্যর গায়ে দেখা যায় চিতা বাঘের ডোরা কাঁটা টাইগার স্যুট। এ সময় মুঠোফোন ভিডিও ধারণ করছিলেন পরী।

সামাজিক মাধ্যমে আরও কিছু ভিডিও শেয়ার করেন পরী। যাতে দেখা যায়, সুন্দরবনের মাঝ দিয়ে ছেলে পূণ্যকে কোলে নিয়ে হাঁটছেন পরী। এ সময় পূণ্য তার টাইগার ব্যান্ডটি নিজ হাতে মাথায় পরতে যাচ্ছিল। পরে একজন এসে পুণ্যের মাথায় ব্যান্ডটি ঠিকমত পরিয়ে দেন। এক পর্যায়ে সেটি পুণ্য খুলে ব্যান্ডটি পরীর মাথায় পরিয়ে দিতে যায়। পরে সঙ্গে থাকা একজন পরীর মাথায় ব্যান্ডটি ঠিকমত লাগিয়ে দিলে আধো ভাষায় পুণ্য বলে ওঠে ‘ওয়াও’! এতে সঙ্গে থাকা পরীর ঘনিষ্ঠরা ছোট্ট পূণ্যের বিচক্ষণতায় চমকে যান। পুণ্যের সাথে তারাও বলে ওঠে ‘ওয়াও’!

পরে পরীর মাথা থেকে ব্যান্ডটি নিয়ে নিজের গলায় লাগিয়ে রাখে পূণ্য। এ সময় পরী মজা করতে করতে অনুরাগীদের বললেন, ‘ওর হাড়ে হাড়ে দুষ্টুমি।’

বিজ্ঞাপন

পরীমণি ও পূণ্যের সুন্দরবন সফরের আরও কিছু ভিডিও, ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন নায়িকা। সেসব ভিডিওতে পরী-পুণ্যকে নিয়ে বেশ মেতে উঠতে দেখা যায় পরীর ঘনিষ্ঠ অনুরাগীদের। নেটিজেনরাও তা দেখে বেশ সাড়া ফেলে; পূণ্যর জন্য শুভকামনা জানান তারা।

উল্লেখ্য, ২০২২ সালের ১০ আগস্ট জন্ম হয় পূণ্যর। শরিফুল রাজের সঙ্গে সম্পর্ক ভাঙনের পর পরীমণি তার সন্তানের জন্য হয়ে উঠেছেন ওয়ান ম্যান আর্মি। কয়েকমাস আগে একটি কন্যা সন্তান দত্তক নেন পরী। নাম রাখা হয়- সাফিরা সুলতানা প্রিয়ম। রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে পূণ্য ও কন্যা প্রিয়মকে সঙ্গে নিয়েই কাটছে তার সংসার।

সারাবাংলা/এজেডএস

ঘুরে দেখালেন পরীমণি সুন্দরবন

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর