Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
খালেদা জিয়াকে নিয়ে সিনেমা
Sunday 11 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়াকে নিয়ে সিনেমা

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২০ আগস্ট ২০২৪ ১৬:৫১

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জীবনী নিয়ে ছবি নির্মাণের ঘোষণা এসেছে। এম কে জামানের পরিচালনায় ছবিটির নাম রাখা হয়েছে ‘মাদার অব ডেমোক্রেসি’। ১৮ আগস্ট পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধন করেছেন পরিচালক।

ছবিটি প্রযোজনা করছে আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি। নির্মাতা জানান, ছবির পাণ্ডুলিপির কাজও শেষ! এখন চলছে প্রি-প্রোডাকশনের কাজ। শুটিং শুরু হচ্ছে ২৫ সেপ্টেম্বর থেকে।

বিজ্ঞাপন

নির্মাতা এ কে জামান জানান, ‘এটা সাম্প্রতিক সিদ্ধান্ত নয়। এই ছবি নিয়ে আমরা কাজ করছি অনেক দিন ধরে। এরমধ্যে ম্যাডামের (বেগম জিয়া) নানা তথ্য সংগ্রহ করেছি। জীবনবৃত্তান্তও বিস্তারিত জেনেছি। তার অনুমতিও নিয়েছি। বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে এ চলচ্চিত্রটি দেখতে হবে।’

সিনেমা নির্মাণের অনুমতি, অর্থায়ন, নাম, চিত্রনাট্য আর শুটিং ডেট চূড়ান্ত হলেও নির্মাতা পক্ষ এখনই প্রকাশ করছেন না খালেদা জিয়ার চরিত্রে কে অভিনয় করছেন!

নির্মাতার ভাষ্যে, ‘নিশ্চয়ই কাস্টিংয়ে চমক থাকবে। এত বড় একটা সিনেমা তো যাকে-তাকে নিয়ে করবো না। শুটিংয়ের আগে আগে সিনেমার কাস্টিং জানানো হবে।’

সারাবাংলা/এজেডএস

খালেদা জিয়া বায়োপিক মাদার অব ডেমোক্রেসি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর