Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
দেশে ফিরছেন বেবী নাজনীন
Wednesday 07 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে ফিরছেন বেবী নাজনীন

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৩ আগস্ট ২০২৪ ১৬:৪৪

আজ (২৩ আগস্ট) বেবী নাজনীনের জন্মদিন। দীর্ঘদিন ধরে প্রবাসী এই শিল্পী। পরিবার নিয়ে থাকেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। জন্মদিনে জানালেন, শিগগিরই দেশে ফিরছেন তিনি।

চলতি বছরের এপ্রিল মাসে মারা যান বেবী নাজনীনের মা আবিদা মনসুর। বড় সন্তান হয়েও মায়ের শেষযাত্রায় পাশে থাকতে পারেননি এই শিল্পী। তবে এবার ফিরবেন, প্রায় দুবছর পর।

তিনি বলেন, ‘দেশ ও দেশের মানুষকে খুব মিস করছি। দেশের মানুষকে আবারও গান শোনাতে শিগগিরই ফিরব, নতুন নতুন গান উপহার দেব। দেশে বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানে আমার কিছু গানের কাজ অসম্পূর্ণ রয়েছে। সেগুলোও সম্পন্ন করব।’

ক্যারিয়ারের একপর্যায়ে বেবী নাজনীন যুক্ত হয়েছিলেন রাজনীতিতে। হয়েছিলেন বিএনপির চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার উদেষ্টাদের একজন। এ কারণেই তার সংগীতের ক্যারিয়ার বাধাগ্রস্ত হয়। নাজনীন তাই চলে যান ছেলের কাছে, যুক্তরাষ্ট্রে।

সেপ্টেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে বাংলাদেশে ফিরবেন বেবী নাজনীন।

বেবী নাজনীনের গানে হাতেখড়ি বাবা মনসুর সরকারের কাছে। বাবা ছিলেন জাতীয় বেতার ও টেলিভিশনের একজন বিশেষ শ্রেণির যন্ত্রশিল্পী। পরে নিজ আগ্রহ ও উদ্যোগে সংগীতের নানামুখী দীক্ষা নেন নাজনীন। মঞ্চে গাইতে শুরু করেছিলেন সাত বছর বয়স থেকে। ১৯৮০ সালে প্রথম প্লেব্যাক করেন। এহতেশামের ‘লাগাম’ সিনেমার ওই গানটির সুর ও সংগীত পরিচালনা করেছিলেন আজাদ রহমান। ১৯৮৭ সালে মকসুদ জামিল মিন্টুর সংগীত পরিচালনায় প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম ‘পত্রমিতা’। এই অ্যালবাম তার ব্যক্তিজীবন ও সংগীতজীবনে নতুন দিগন্ত উন্মোচন করে।

‘কাল সারা রাত’, ‘দুচোখে ঝুম আসে না’, ‘প্রেম করিলেও দায়’, ‘নিঃশব্দ সুর’ অ্যালবামগুলো আধুনিক বাংলা গানে বেবী নাজনীনকে শক্ত অবস্থান করে দেয়। তার কণ্ঠে ‘কাল সারা রাত ছিল স্বপনের রাত’, ‘এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল’, ‘দুচোখে ঘুম আসে না তোমাকে দেখার পর’, ‘মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে’, ‘কই গেলা নিঠুর বন্ধু রে সারা বাংলা খুঁজি তোমারে’, ‘পুবালী বাতাসে’, ‘ও বন্ধু তুমি কই কই রে’সহ অনেক জনপ্রিয় গান আজও মানুষের স্মৃতিতে রয়ে গেছে। তার সর্বশেষ একক অ্যালবাম ‘ব্ল্যাক ডায়মন্ড বেবী নাজনীন’। দেশে তিনি গেয়েছেন ২০০৮ সাল পর্যন্ত। ২০১৪ সাল থেকে বাংলাদেশের কোনো স্টেজে তাকে আর গাইতে দেখা যায়নি। সিনেমার গানের জন্য বেবী নাজনীন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশ-বিদেশে বহু সম্মানায় ভূষিত হয়েছেন। নিজে গান লিখেছেন। তার লেখা তিনটি কবিতার বইও প্রকাশিত হয়েছে।

বিজ্ঞাপন

দেশে ফিরে রাজনীতিতে সক্রিয়া হবেন কি না জানলে চাইলে বেবী নাজনীন বলেন, ‘গান শোনানোর পাশাপাশি আমি মানুষের সেবা করতে চাই। দেশে ফিরলে দল আমাকে যে দায়িত্ব দেবে, তা পালনে যথাসাধ্য চেষ্টা করব। একটি সুন্দর দেশ গড়তে দলের হয়ে আমৃত্যু কাজ করে যেতে চাই।’

সারাবাংলা/এজেডএস

বেবী নাজনীন

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর