Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
কোটি টাকার কাবিনে বিয়ে সানাইয়ের
Wednesday 07 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোটি টাকার কাবিনে বিয়ে সানাইয়ের

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৯:১৪

ফ্যাশন মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন সানাই মাহবুব। এরপর উপস্থাপিকা হিসেবেও দেখা গেছে তাকে। নাম লিখিয়েছিলেন চলচ্চিত্রেও। বেশ কিছু মিউজিক ভিডিওতেও কাজ করেছেন সানাই। সোশ্যাল মিডিয়ার কল্যাণে নানা কারণে আলোচনায় উঠে আসেন তিনি।

হঠাৎ করেই ফের আলোচনায় সানাই। চলতি মাসের ২১ সেপ্টেম্বর রাতে পুরান ঢাকার একটি কাজী অফিসে বিয়ে করেছেন তিনি। স্বামী সোহেল এফ খান (৪৫) সুইডেন প্রবাসী ব্যবসায়ী। এই বিয়েতে দেনমোহর ১ কোটি ১ লাখ ১ টাকা।

বিজ্ঞাপন

সানাইয়ের পরিবারের দাবি, মেয়ের বিয়ের তথ্য তাদের কাছে নেই। গণমাধ্যমকে সানাইয়ের মা মাকসুদা খাতুন মেরি বলেছেন, ‘নতুন করে কোনো বিয়ের বিষয় জানা নেই। এটা ভুল কথা আমার মেয়ে চাকরি করে। আর আমার জামাইয়ের চাকরি চলে গেছে এজন্য রাগ করে এগুলো বলতেছে। আমি টিচার মানুষ চাকরি শেষের পথে মিথ্যা বলবো না আমার জামাই একটু অলস। সানাই রাগ করে এগুলো লিখছে যাতে করে জামাই কাজ করে। তবে আমার জামাই খুব ভালো ছেলে, তবে ওর ব্রাক ব্যাংকের চাকরিটা হয়ত ফেরত পাবে। জামাইয়ের পরিবারের সবাই ভালো মানুষ।’

অন্যদিকে সানাইয়ের প্রথম স্বামী আবু সালেহ মুসা জানালেন, তার সঙ্গে এই মডেলের বিচ্ছেদই হয়নি। মুসার কথায়, ‘আমরা তো একসঙ্গে একই বাসায় আছি। সানাই চাকরি করছে। তার মশারি টাঙানো থেকে সব কাজ করে দেই। নতুন করে বিয়ের বিষয় কেমনে কি বুঝতেছি না। আসলে মিডিয়া জগতের মানুষ গুলোর ভাইরাল নেশা। এটাও হতে পারে তার কারো সাথে সম্পর্ক থাকতে পারে। ও যেখানে চাকরি করে সেখানে তো বিভিন্ন কাস্টমারের সঙ্গে কথা বলে। আগে এসব খোঁজ রাখতাম এখন রাখি না।’

তবে সানাইয়ের জোর দাবি, তিনি বিয়ে করেছেন। এমনকি প্রথম স্বামীর সঙ্গে ৮ মাস আগেই বিচ্ছেদ হয়েছে বলেও জানালেন তিনি।

বিজ্ঞাপন

সানাই বলেন, বলেন, ‘পারিবারিক জটিলতার কারণে বিয়ের বিষয়ে এখনি বিস্তারিত জানানো সম্ভব হয়নি। জানুয়ারিতে কিছু আনুষ্ঠানিকতা সম্পন্নের পরে বিস্তারিত জানাবো। বিয়েতে দেনমোহর ছিল ১ কোটি ১ লাখ ১ টাকা। তবে এক টাকাও উসুল করা হয়নি। পুরোটাই বাকি। আর দেনমোহরের টাকার বিষয়টি আমি কোনো জোরাজোরিও করিনি পুরোটাই তার ইচ্ছেতেই হয়েছে। এক বছর হয়েছে আমাদের পরিচয়ের। পরিচয়ের পর আমাদের মধ্যে একটা ভালো বোঝাপড়া ও বন্ধুত্ব তৈরি হয়েছে। একপর্যায়ে আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। আগের স্বামীর বিষয়ে তো আপনারা আগেই জেনেছেন। আমরা আলাদা হয়ে গেছি অনেকদিন আগে।’

আপনার মা ও প্রথম স্বামী দাবি করছেন, আপনি এখনও প্রথম সংসারেই রয়েছেন— এমন প্রশ্নে সানাই বলেন, ‘আসলে আমার মা চান, আমি প্রথম স্বামীর সঙ্গেই থাকি। কিন্তু সে আমার জীবনটা নরকে পরিণত করেছে। আমি কয়েকমাস আগেই এক ফেসবুক লাইভে তার সঙ্গে সংসার না করার তথ্য জানিয়েছিলাম। আমরা একসঙ্গে নেই। আমি বর্তমানে ঢাকাতে রয়েছি, আর আমার পরিবার রংপুরে।’

সানাই বলেন, ‘আমি কয়েকদিনের মধ্যেই ফেসবুক লাইভে আসব। আমার দ্বিতীয় স্বামীকে সঙ্গে নিয়েই। খুব শিগগিরই কাবিননামার ছবিও প্রকাশ করব। তখনই সবাই পরিষ্কার হবেন, আমি সত্যি বলেছি কি না।’

প্রসঙ্গত, ২০২২ সালের ২৭ মে পারিবারিক আয়োজনে আবু সালেহ মুসাকে বিয়ে করেন সানাই। সানাইয়ের জন্ম ঢাকার ধানমন্ডিতে হলেও তার পৈত্রিক নিবাস নীলফামারীতে। পড়াশোনার জন্য তিনি বেশ কিছুদিন রংপুরে ছিলেন। তার বাবা-মা উচ্চপদস্থ বেসরকারি কর্মকর্তা। সানাই এখন ঢাকায় স্থায়ীভাবে বসবাস করেন।

সারাবাংলা/এজেডএস

সানাই মাহবুব

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর