Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
২১ জুন দিনটি কেন বড়
Friday 01 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২১ জুন দিনটি কেন বড়

ফিচার ডেস্ক
২১ জুন ২০২৪ ১১:৩৭

বছরের ২১ জুন দিনটি সবচেয়ে দীর্ঘ। অন্যদিকে ২২ ডিসেম্বর বছরের দীর্ঘতম রাত। তবে কেন হয় এমনটা আর কতটুকুই বা ছোট-বড় হয় দিন রাত। আবহাওয়া অফিসের তথ্য বলছে, আজ দিন থাকবে ১৩ ঘণ্টা ৩৬ মিনিট। আজ সূর্যোদয় হয়েছে ৫টা ১২ মিনিটে আর সূর্যাস্ত যাবে ৬টা ৪৮ মিনিটে।

মূলত ঋতু পরিবর্তনের পাশাপাশি দিন ও রাতের সময়কালও বদলে যায়। বছরের ৩৬৫ দিন কখনো সমান থাকে না। কখনো দিন ছোট হয় এবং রাত বড় হয়, আবার কখনো দিন বড় হয় এবং রাত ছোট হয়। ঠিক এমনভাবেই, বছরে এমন একটি দিন আসে, যাকে সবচেয়ে বড় দিন এবং রাত সবচেয়ে ছোটো হিসেবে ধরা হয়। আজ ২১ জুন, মঙ্গলবার বছরের সবচেয়ে বড় দিন।

বিজ্ঞাপন

সৌরজগতের নিয়ম অনুযায়ী পৃথিবী সূর্যের চারদিকে ঘোরার সময় একদিকে একটু হেলে থাকে। ফলে কখনো উত্তর গোলার্ধ সূর্যের কাছে আসে, কখনো দক্ষিণ গোলার্ধ। এই দিনে সূর্যের রশ্মি পৃথিবীতে দীর্ঘ সময় ধরে পড়ে। তাই ২১ জুন বছরের দীর্ঘতম দিন। এই ঘটনাটিকে ‘সামার সলসটিস’ বলা হয়। ২১ জুন উত্তর গোলার্ধ সূর্যের সবচেয়ে কাছাকাছি আসে। সূর্যকে ২১ জুন মধ্যগগনে, প্রায় মাথার উপরে দেখা যায়। ২০ থেকে ২৩ জুনের মধ্যে ‘সামার সলসটিস’ হয়ে থাকে।

কর্কট আর মকর নামে দু’টি ক্রান্তি রেখা চলে গেছে পৃথিবীর ওপর দিয়ে। আর ওদের মধ্যে দিন কতটা বড় হবে সেটা ঠিক করে দেয় কর্কটক্রান্তি রেখা। ওটাকে উত্তরের রেখাও বলা যায়। ২১ জুন সকাল আর সন্ধ্যার সূর্যটা সবথেকে বেশি হেলে থাকবে ওই উত্তরেই। আর ঠিক দুপুরবেলা সূর্য থাকবে কর্কটক্রান্তি রেখার একেবারে মাঝ বরাবর।

সলসটিস বছরে দুবার ঘটে। একবার গ্রীষ্মের মৌসুমে, যখন সূর্যকে উত্তর বা দক্ষিণ মেরু থেকে দেখা যায়, তখন বছরের সবচেয়ে বড় দিন হয় অর্থাৎ ২১ জুন, সূর্যের রশ্মি পৃথিবীতে দীর্ঘ সময় উপস্থিত থাকে। দ্বিতীয়টি ঘটে ২২ ডিসেম্বর। এই দিনটি বছরের সবচেয়ে ছোট দিন এবং দীর্ঘতম রাত। এই দিনে সূর্যের রশ্মি অল্প সময়ের জন্য পৃথিবীতে থাকে। পৃথিবীর নিয়মে উত্তর গোলার্ধে আজকের পর থেকে ছোট হওয়া শুরু করবে দিন, আর রাত হবে বড়।

বিজ্ঞাপন

মজার ব্যাপার হচ্ছে, ২১ জুন মানুষ নিজের ছায়াও দেখতে পায় না। যখন সূর্য ঠিক কর্কটক্রান্তি রেখার উপর থাকে, তখন ছায়া কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। এটি প্রকৃতির এক বিস্ময়কর ঘটনা।

বিশ্বের বিভিন্ন দেশে এই দিনে পালিত হয় বিভিন্ন আচার অনুষ্ঠান। প্রাচীনকালে ইউরোপের মানুষ এই দিনটি থেকে তাদের বছর শুরু করত বলে জানা যায়। মূলত গ্রীষ্মের সময় যে দিনটি সবচেয়ে বড় হতো সেই দিনের পর থেকে ফসল লাগানো এবং আগের ফসল কাটত তারা।

সারাবাংলা/এসবিডিই

২১ জুন দিনটি কেন বড়

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর