Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
বিদ্যুতের নেটওয়ার্ক উন্নয়নে ১৭৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি
Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যুতের নেটওয়ার্ক উন্নয়নে ১৭৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি

স্টাফ করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৪ ২০:০৩

ঢাকা: বিদ্যুৎ বিতরণ নেটওর্য়াক উন্নয়নের ১৬ কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। স্থানীয় মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ১ হাজার ৭৬০ কোটি টাকা।

মঙ্গলবার (২ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের ইআরডিতে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী ও এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিং ঋণ চুক্তিতে সই করেন। ঢাকা পাওয়ার সিস্টেম সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্প শীর্ষক প্রকল্পের আওতায় এ অর্থ ব্যয় করা হবে। এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা পাওয়ার সিস্টেম সম্প্রসারণ ও শক্তিশালীকরণ’ প্রকল্পের মাধ্যমে আটটি সাবস্টেশন নির্মাণ করা হবে। এছাড়া ১০০ কিলোমিটারের বেশি জলবায়ু এবং দুর্যোগ-প্রতিরোধী ভূগর্ভস্থ তার এবং ১৫০ কিলোমিটার ওভারহেড লাইন স্থাপন করা হবে। প্রকল্পটি ঢাকা ইলেকট্রিক সাপ্লই কোম্পানি লিমিটেডকে (ডেসকো) বিশ্বব্যাপী স্বীকৃত মান পূরণ করতে, পরিবেশগত, সামাজিক এবং লিঙ্গ সংক্রান্ত বিষয়গুলো কভার করে একটি সুরক্ষা ইউনিট প্রতিষ্ঠায় সহায়তা করবে। যা ভবিষ্যতের অবকাঠামো প্রকল্পগুলোর জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান পূরণ নিশ্চিত করবে।

এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিং বলেন, ‘এই সহায়তা ২ লাখ নতুন এবং ১১ লাখ বিদ্যমান আবাসিক, বাণিজ্যিক এবং শিল্প গ্রাহকদের পাশাপাশি ঢাকার নতুন বিমানবন্দর টার্মিনালের জন্য নির্ভরযোগ্য, দক্ষ এবং উন্নতমানের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে। এটি বিদ্যুতের ব্যবহার অপটিমাইজ করতে, অপচয় কমাতে, বয়স্ক ও ওভারলোডেড বিদ্যুতের অবকাঠামো আধুনিকীকরণ এবং প্রতিবছর কমপক্ষে ১৪ হাজার ৭০০ টন কার্বন ডাই অক্সাইড নির্গমন কমাতে সহায়তা করে জলবায়ু এজেন্ডাকে প্রচার করবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেজে/পিটিএম

ঋণ এডিবি নেটওয়ার্ক উন্নয়ন বিদ্যুৎ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর