Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
রাজশাহীতে হিমেল হাওয়ায় জবুথবু জীবন
Monday 03 Aug 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে হিমেল হাওয়ায় জবুথবু জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৪ ১০:৫৩

রাজশাহী: রাজশাহীতে গত কয়েকদিন থেকে বইছে হিমেল হাওয়া, সঙ্গে আছে ঘন কুয়াশাও। ফলে কনকনে শীতে জবুথবু হয়ে পড়েছে এই জনপদের জনজীবন। ঘন কুয়াশায় জেলার সড়কপথে চলাচলও ব্যহত হচ্ছে। ফলে দিনের বেলাতেও রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।

বুধবার (৩ জানুয়ারি) রাজশাহীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস। এ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়। এর আগে রাজশাহীতে গত ১৭ ডিসেম্বর তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০.৭ ডিগ্রি সেলিসিয়াস। এরপর থেকে তাপমাত্রা আর নামেনি।

বিজ্ঞাপন

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, বুধবার ভোর পাঁচটায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ ছিল ২০.৯ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ ছিল। রোববার তাপমাত্রা ছিল ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের হিসেবে, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামলে তা মৃদু শৈত্যপ্রবাহ। এ ছাড়া ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসকে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচের তাপমাত্রাকে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। সে অনুযায়ী রাজশাহীতে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ।

তবে এখন শৈত্যপ্রবাহ বলছে না আবহাওয়া অফিস। এই তাপমাত্রা ১০ এর নিচে নামলে তারা শৈত্যপ্রবাহ ধরবে। এরকম আবহাওয়া আরও এক সপ্তাহ থাকবে বলে জানিয়েছেন পর্যবেক্ষক লতিফা হেলেন।

তিনি বলেন, ‘সোমবার ১০টার পরে সূর্যের দেখা মিলেছে। মঙ্গলবার সাড়ে ১২টার দিকে সূর্য দেখা গেছে। বুধবার সাড়ে ১০টা পর্যন্ত সূর্যের দেখা মিলেনি। আগামীকাল বৃহস্পতিবারও তাপমাত্রা কিছু কমবে।’

বিজ্ঞাপন

এই হিমেল বাতাসে রাজশাহীতে বেশ শীত অনুভূত হচ্ছে। ছিন্নমূল নিম্ন আয়ের মানুষ রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। বুধবার সূর্যের দেখা মিললেও উষ্ণতা না থাকায় নগরীতে মানুষের চলাচলও কিছুটা কম।

সারাবাংলা/এমও

ঘন কুয়াশা রাজশাহী রাজশাহী আবহাওয়া অফিস হিমেল হাওয়া

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর