Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
পটিয়ায় সামশুলের নির্বাচনি প্রচারে হামলা, ছুরিকাঘাতে আহত ৩
Wednesday 22 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটিয়ায় সামশুলের নির্বাচনি প্রচারে হামলা, ছুরিকাঘাতে আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৪ ২০:৫৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়ায় স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর পক্ষে নির্বাচনি প্রচারে ফের হামলার অভিযোগ পাওয়া গেছে। ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় সামশুলের তিন সমর্থককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা এ হামলার জন্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর সমর্থকদের দায়ী করেছেন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন রাসমন্দিরের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- বিক্রমজিৎ মিত্র, ঝুলন দত্ত ও রনি। তিন জনই হাবিলাসদ্বীপের বাসিন্দা।

বিজ্ঞাপন

আহত বিক্রমজিৎ মিত্রের ছোট ভাই সুমন মিত্র সারাবাংলাকে বলেন, ‘আমরা ঈগল প্রতীকের সমর্থনে গণসংযোগ করছিলাম। রাসমন্দিরের সামনে গেলে অতর্কিতে আমাদের ওপর হামলা হয়। ৪০-৫০ জনের মতো লোক আমাদের মারধর শুরু করে। হামলা থেকে বাঁচতে আমরা মন্দিরের ভেতরে আশ্রয় নিই। সেখানে ঢুকেও হামলা করে তারা। তিনজনকে ছুরিকাঘাত করেছে।’

এদিকে, হামলায় আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘হাবিলাসদ্বীপ ইউনিয়নে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারি হয়েছে এবং কয়েকজন ছুরিকাঘাতে আহত হয়েছেন বলে শুনেছি। বিষয়টি এখনও পুরোপুরি জানতে পারিনি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছে।’

সুমন মিত্র বলেন, ‘হামলাকারীরা নৌকার সমর্থক। আমরা অনেক জনকে চিনেছি। মন্দিরে সিসি ক্যামেরার ফুটেজ দেখলে পুলিশ হামলাকারীদের চিহ্নিত করতে পারবে। পুরো মন্দিরে রক্তের ছাপ আছে।’

সারাবাংলা/আইসি/পিটিএম

ছুরিকাঘাত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পটিয়া সামশুল

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর