Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
সাইবার হামলার ঝুঁকি এড়াতে ইসির সতর্ক বার্তা
Thursday 30 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাইবার হামলার ঝুঁকি এড়াতে ইসির সতর্ক বার্তা

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৪ ০৮:৪০

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাইবার হামলার ঝুঁকি এড়াতে সব কর্মকর্তাকে সতর্ক বার্তা ও ডিভাইস ব্যবহারের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (৬ জানুয়ারি) ইসির উপাত্ত ব্যবস্থাপনা শাখার মামুনুর হোসেন সিস্টেম এনালিস্ট এ নির্দেশনা সব কর্মকর্তাকে পাঠান।

নির্দেশনায় বলা হয়েছে, বিজিডি ই-গভর্নমেন্ট সিআইআরটির প্রকাশিত সাইবার থ্রেট অ্যালার্ট ‘বাংলাদেশকে লক্ষ্য করে চলমান ফিশিং ক্যাম্পেইন’ প্রতিবেদন মোতাবেক ফিশিং আক্রমণ থেকে নির্বাচন কমিশনের সব এন্ডপয়েন্ট ডিভাইস ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য ব্যক্তিগত পর্যায়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও সতর্কতা অনুসরণের জন্য অনুরোধ করা হলো।

মূলত ফিশিং হলো এমন একটি প্রক্রিয়া, যেখানে হ্যাকার ব্যবহারকারীর পছন্দের বিষয়ে একটি ম্যালিসিয়াস লিঙ্ক পাঠায়। যে লিঙ্কে ক্লিক করে ওপেন করা মাত্রই পিসি বা মোবাইলে ম্যালওয়্যার প্রবেশ করতে পারে। এছাড়াও হ্যাকারের প্রস্তুত করা ব্যবহারকারীর পরিচিত ওয়েবসাইটের লগইন পেইজে নিয়ে যেতে পারে। এরপর লগইন আইডি ও পাসওয়ার্ড দেওয়া মাত্রই হ্যাকারের কাছে চলে যেতে পারে যাবতীয় তথ্য।

বর্তমানে শুধু ইমেইল না বরং মোবাইলের এসএমএস অথবা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের মত ইন্সট্যান্ট মেসেজিং সার্ভিস অপব্যবহার করেও ফিশিং লিঙ্ক ছড়ানো হচ্ছে।

সারাবাংলা/জিএস/ইআ

নির্বাচন কমিশন (ইসি)

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর