Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
মানিকগঞ্জে ট্রাক-অটোর সংঘর্ষে শিশুসহ নিহত ৩
Sunday 26 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকগঞ্জে ট্রাক-অটোর সংঘর্ষে শিশুসহ নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৪ ১৩:৫৮

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদরে ট্রাক ও সিএনজিচালিত অটোর মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোতে থাকা তিন যাত্রী।

সোমবার (৮ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মিতরা ইউনিয়নের আউটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটো চালক শাহিনুর রহমান (৪৫), জসিম তালুকদার (৫০) ও জসিম তালুকদারের নাতি তাসিন আহমেদ (০৫)। নিহত অটো চালক শাহিনুর রহমান মানিকগঞ্জ সদরের হাটিপাড়া ইউনিয়নের বরুন্ডী এলাকার হাসান উল্লাহর ছেলে এবং জসিম তালুকদার মুন্সিগঞ্জের সালেক তালুকদারের ছেলে। জসিম তালুকদার মানিকগঞ্জ সদরের নতুন বসতি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানান, মানিকগঞ্জগামী যাত্রী বোঝাই একটি সিএনজিচালিত অটো বিপরিত দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটো চালক শাহিনুর রহমান নিহত হন। আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া গুরুতর আহত তিনজনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতলে রাখা হয়েছে এবং নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।

সারাবাংলা/ইআ

ট্রাক-অটোরিকশা সংঘর্ষ নিহত ৩ মানিকগঞ্জ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর