Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
নসিমন-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
Tuesday 13 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নসিমন-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৪ ১৭:৫২

সিরাজগঞ্জ: জেলার তাড়াশ উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে নসিমন ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

সোমবার (৮ জানুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে মহাসড়কের হামকুড়িয়া খান পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট অরবিন্দু সেন বলেন, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের পাশ দিয়েই তিনচাকার যানবাহন চলাচলের আরেকটি সড়ক আছে। সেই সড়ক দিয়ে শ্যালো ইঞ্জিন চালিত একটি নাসিমন গাড়ি ও ব্যাটারিচালিত একটি অটোভ্যান বিপরীত দিকে যাবার পথে হামকুড়িয়া এলাকায় মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই অটোভ্যানের চালক ও একজন নারী যাত্রী নিহত হন।

তিনি আরও বলেন, নিহতদের মধ্যে একজনের মরদেহ ও দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হচ্ছে। অন্য মরদেহটি আমরা ঘটনাস্থলে আসার আগেই তার পরিবারের লোকজন নিয়ে যায়। আমরা এখন সেখানেই যাচ্ছি। এ ঘটনায় আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/আরএ/এনএস

তাড়াশ উপজেলা নসিমন-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ সিরাজগঞ্জ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর