Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
ঠান্ডা মাথায় চলতে হবে, সহিংসতায় জড়াবেন না— নেতাকর্মীদেরকে কাদের
Thursday 15 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠান্ডা মাথায় চলতে হবে, সহিংসতায় জড়াবেন না— নেতাকর্মীদেরকে কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৪ ১৮:৩২

ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলমত নির্বিশেষে দেশের অব্যাহত উন্নয়ন যাত্রা আরও এগিয়ে নিয়ে যাব অপ্রতিরোধ্য গতিতে। নেতাকর্মীদের ঠান্ডা মাথায় চলতে হবে। কোথাও সহিংসতা বা সংঘাতে জড়ানো যাবে না। আমাদের নেত্রী সকালে নেতাকর্মীদের উদ্দেশ্যে যে বক্তব্য রেখেছেন তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের ভবনে দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে যৌথ সভার শুরুতে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, আমরা আশা করছি, আগামীকাল ১০ জানুয়ারি (বুধবার) সকাল দশটায় নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। আর ১১ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় নতুন মন্ত্রিপরিষদ বঙ্গভবনে শপথ গ্রহণ করবে। সংসদ সদস্যদের শপথ গ্রহনের পর বাংলাদেশ আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টি দ্বাদশ জাতীয় সংসদের সংসদ নেতা নির্বাচন করবেন। আগামীকাল সন্ধ্যায় নবনির্বাচিত সংসদ নেতা সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিরে কাছে সরকার গঠনের জন্য অনুমতি প্রার্থনা করবেন। এরপর কেবিনেট ডিভিশন শপথ অনুষ্ঠানের আয়োজন করবে।

তিনি বলেন, আমাদের নতুন সরকার নবতর অভিযাত্রায় মূল কাজ হবে; যে ইশতেহার জাতির সামনে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেশ করেছেন সেই ইশতেহারের অঙ্গীকার, প্রতিশ্রুতি ও ওয়াদা সেগুলো বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নেওয়া।

আমাদের কাজ হবে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকারগুলো বাস্তবায়ন করা। জনগণের আস্থা জনমতের প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকার পরিচালনায় তাদের আকাঙ্খার প্রতিফলন ঘটানো। আমরা দলমত নির্বিশেষে দেশের অব্যাহত উন্নয়ন যাত্রা আরও এগিয়ে নিয়ে যাব অপ্রতিরোধ্য গতিতে বলে আশাবাদ করেন ওবায়দুল কাদের।

বিজ্ঞাপন

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নেতাকর্মীদের বলব, ঠান্ডা মাথায় চলতে হবে। কোথাও সহিংসতা বা সংঘাতে জড়ানো যাবে না। আমাদের নেত্রী আজ সকালে নেতাকর্মীদের উদ্দেশ্যে যে বক্তব্য রেখেছেন তা বক্তব্য অক্ষরে অক্ষরে পালন করতে হবে। দেশের মানুষের প্রত্যাশায় দেশ পরিচালনার চ্যালেঞ্জগুলো অতিক্রম করতে হবে। ২০২৪ সালে এক নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে শেখ হাসিনার নেতৃত্বে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। এজন্য আমাদের দলের নেতাকর্মীদের নিষ্ঠা কঠোর পরিশ্রম ও আত্মত্যাগ করতে হবে।

তিনি আরও বলেন, এই দেশে যারা অশুভ রাজনীতি অবলম্বন করেছে তাদের পক্ষে জনগণ থাকেনি। ভবিষ্যতেও জনগণ অশুভ শক্তির সঙ্গে থাকবে না। এই মুহূর্তে আমরা বিএনপি-জামায়াতের যে তথাকথিত আন্দোলন বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছি না। এইসব আন্দোলন তাদের দলের কর্মীদের চাঙ্গা রাখার অপকৌশল বলে দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ভবিষ্যতে কুচক্রীমহলের অপশক্তির বিরুদ্ধে আমাদের নজর আরও বাড়াতে হবে। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। তবে প্রতিদিন যে মিথ্যাচার-অপপ্রচারের রাজনীতি বিএনপি করে আমরা মনে করি বিএনপির জনবিচ্ছিন্নতার মাত্রাকে আরও বাড়াবে বলেও দাবি করেন তিনি।

কোনো অপশক্তি বা ষড়যন্ত্র দেশের বা আওয়ামী লীগের যাতে কোনো ক্ষতি না করতে পারে সেজন্য আমরা সর্বদা পাহারায় থাকা সবকিছু মোকাবিলা করেই আওয়ামী লীগে আজকের এই বিজয়ের মাহেন্দ্রক্ষণে এসেছে। আগামীতেও সব অপকৌশলকে পরাজিত করে বাংলাদেশের মানুষের কল্যাণে আমরা নিরলস কাজ করে যাব। আমাদের সমৃদ্ধির শুভযাত্রা আগামীতে আরও বেগবান হবে।

এসময় দলের সভাপতিমন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ দফতর সম্পাদক সায়েম খানসহ অন্যান্য নেতারা।

সারাবাংলা/এনআর/এনইউ

ওবায়দুল কাদের টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর