Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় নিহত ১৪৭
Monday 12 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় নিহত ১৪৭


১১ জানুয়ারি ২০২৪ ১১:৪০

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৪৭ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার (১০ জানুয়ারি) দক্ষিণ ও মধ্য গাজায় হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। এতে করে চলমান যুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে ২৩ হাজার ছাড়িয়ে গেছে। খবর আলজাজিরা।

এদিন মধ্য গাজার দেইর এল-বালাহে আল-আকসা শহিদ হাসপাতালের কাছে বোমা হামলা চালিয়ে ইসরাইলি। সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, এ বোমা হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। তবে গাজার সরকারি গণমাধ্যম দফতর জানিয়েছে, এ ঘটনায় ৪০ জন নিহত ও আহত হয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গতকাল বুধবার রামাল্লায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর তিনি বলেছেন, মাহমুদ আব্বাস পিএ (ফিলিস্তিন কর্তৃপক্ষ) সংস্কার এবং গাজার নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় চলমান ইসরাইলি হামলায় অন্তত ২৩ হাজার ৩৫৭ জন নিহত হয়েছেন। এছাড়া ৫৯ হাজার ৪১০ জনেরও বেশি আহত হয়েছেন। এর মধ্যে বেশির ভাগই শিশু ও নারী। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় হামলায় ইসরাইলে সংশোধিত নিহতের সংখ্যা এক হাজার ১৩৯ জনে দাঁড়িয়েছে।

ইসরাইল গাঁজা ফিলিস্তিন

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর