Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
ভবন থেকে ইট পড়ে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মৃত্যু
Sunday 02 Aug 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভবন থেকে ইট পড়ে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৪ ১৪:০৫

ঢাকা: রাজধানীর সিদ্ধশ্বরীতে একটি ভবন থেকে মাথায় ইট পরে দিপু সানা (৩৭) নামে এক ব্যাংক কর্মকর্তা মারা গেছেন। তিনি সদরঘাট শাখা বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক ছিলেন।

বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় নিউসার্কুলার রোডে ফখরুদ্দিন পার্টি সেন্টারের সামনের ফুটপাতে এ ঘটনা ঘটে। পথচারীরা দ্রুত তাকে সিরাজুল ইসলাম মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

বিজ্ঞাপন

দিপু সানার কাকা স্বপন কুমার সানা জানান, তাদের বাড়ি খুলনা জেলার পাইকগাছা থানার সোলদানা গ্রামে। বাবার নাম তপন কুমার সানা। স্বামী সফটওয়্যার ইঞ্জিনিয়ার তরুণ কুমার বিশ্বাস ও তিন বছরের এক সন্তানকে নিয়ে মগবাজার গাবতলা এলাকার একটি বাসায় থাকতেন। তিনি বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখার সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

তিনি আরও জানান, বুধবার সন্ধ্যায় দিপু সানা সদরঘাটে অফিস শেষ করে সিদ্ধেশ্বরী নিউ সার্কুলার রোডের ফুটপাত দিয়ে হেটে বাসায় যাচ্ছিলেন। এ সময় উপর থেকে একটি ইট দিপুর মাথায় পড়ে গুরুতর আহত হন। পথচারীরা তাকে সিরাজুল ইসলাম মেডিকেলে নিয়ে গেলে তিনি মারা যান।

রমনা মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আমেনা খানম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত করছেন।

সারাবাংলা/এসএসআর/ইআ

ব্যাংক কর্মকর্তা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর