Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
এজিবি কলোনিতে ভবন থেকে লাফিয়ে পড়ে গৃহবধূর মৃত্যু
Wednesday 14 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এজিবি কলোনিতে ভবন থেকে লাফিয়ে পড়ে গৃহবধূর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৪ ১৭:১৬

ঢাকা: রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে ভবন থেকে লাফিয়ে পড়ে হামিদা আক্তার (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, ৩ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি।

শুক্রবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তাদের বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলার মহিষাশী গ্রামে। বাবার নাম মৃত আব্দুল হান্নান। বর্তমানে তিনি স্বামী পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেনের সঙ্গে মতিঝিলের এজিবি কলোনির ৩ নম্বর ভবনে থাকতেন।

হাসপাতালে স্বামী পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেন জানান, এক ছেলে ও এক মেয়ের মা হামিদা। তিন বছর ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। এ কারণে বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা চলছিল। তাকে দেখাশোনার জন্য বাসায় হামিদার মাও থাকেন।

সাদ্দাম জানান, সকালে তিনি গোসল করে বের হয়ে দেখেন, হামিদা বাসায় নেই। তখন সন্দেহ হলে বারান্দার গ্রিলের পকেট দিয়ে নিচে তাকিয়ে দেখেন, ভবনের নিচে পড়ে আছেন হামিদা। পরে নিচে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরবর্তীতে থানায় খবর দেন তারা।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, পুলিশ কনস্টেবলের স্ত্রী হামিদা কয়েক বছর ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। সকালে বাসার গ্রিলের পকেট দিয়ে তিনি নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমও

এজিবি কলোনি গৃহবধূর মৃত্যু

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর