Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
কৃষি ও কৃষকদের উন্নয়নে কাজ করব: কৃষিমন্ত্রী
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃষি ও কৃষকদের উন্নয়নে কাজ করব: কৃষিমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৪ ১৫:৪৯

ঢাকা: নতুন কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ বলেছেন, কৃষি ও কৃষকদের উন্নতির জন্য সাধ্যের মধ্যে যা যা করার তা করা হবে।

কৃষিমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রথম দিন রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

কৃষিমন্ত্রী বলেন, ‘আমি পেশায় একজন কৃষক। লেখাপড়া করেছি, অধ্যাপনা করেছি, পিএইচডি ডিগ্রিও আমি নিয়েছি। সবকিছুতেই মোটামুটি টাচ দিয়ে এসেছি। চিফ হুইপ ছিলাম, সব মন্ত্রণালয়ের সঙ্গে অ্যাকটিভিটি ছিল আমার। তারপরও বলব আমি এখনও শিখছি। শেখার শেষ নেই। আমি শিখেই কাজ করতে চাই।’

কৃষিমন্ত্রী বলেন, ‘এটি অবশ্যই একটি বড় মন্ত্রণালয়। আমাদের কৃষকদের উন্নতির জন্য যা প্রয়োজন, আমাদের ক্ষমতার মধ্যে যা আছে করব। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা, উদ্যোক্তারা সবাই মিলে যদি কাজ করি, এ শক্তি কিন্তু বড় শক্তি, এর রেজাল্টও কিন্তু আমরা পাব।’

সাবেক কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এর কথা তুলে ধরে মো. আব্দুস শহীদ বলেন, ‘তিনি আমার ঘনিষ্ঠ বন্ধু এবং তিনি একজন কৃষিবিদ। আমি আশা করব সব কর্মকর্তা আমাকে সাহায্য করবেন।’

তিনি বলেন, ‘চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমাদের জীবন। কোনো কাজ চ্যালেঞ্জ মোকাবিলা না করে ফলাফল অর্জন করা যায় না। এটা একটা বড় মন্ত্রণালয়। এখানে কাজের পরিধিও বেশি। আশা করি মন্ত্রণালয়ের সবাই সহযোগিতা করবেন। সবার সহযোগিতা থাকলে কাজ কেন করা যাবে না? চলছে তো ভালোই। নিশ্চয়ই আমি তাদের অভিজ্ঞতাকে ক্যাশ করার চেষ্টা করব।’

কৃষিমন্ত্রী আরও বলেন, ‘আমি আগে বুঝে নিই, তারপর ঠিক করব কোন কাজগুলো অগ্রাধিকার দিয়ে করব।’

তিনি বলেন, ‘কৃষিতে তো উৎপাদনটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। আমরা যদি উৎপাদন না করতে পারি তাহলে বাজার কীভাবে দখল করব, মূল্য কীভাবে নিয়ন্ত্রণ করব কীভাবে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই চেইনকে কার্যকর করব।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘সিন্ডিকেট সব জায়গায় থাকে। কাউকে গলা টিপে মারার সুযোগ নেই আমাদের। কর্মের মাধ্যমে এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। সিন্ডিকেট অবশ্যই দুর্বল হয়ে যাবে।’

সারাবাংলা/জেআর/ইআ

কৃষিমন্ত্রী টপ নিউজ মো. আব্দুস শহীদ সচিবালয়

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর