Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
‘স্টেডিয়ামের চেয়েও খেলার মাঠ বেশি জরুরি’
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্টেডিয়ামের চেয়েও খেলার মাঠ বেশি জরুরি’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৪ ২৩:৫৮

ঢাকা: যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান বলেছেন, আমাদের স্টেডিয়ামসহ যথেষ্ট পরিমাণ ক্রীড়া অবকাঠামো রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে স্টেডিয়ামের চেয়েও আমাদের খেলার মাঠ বেশি জরুরি। যেটি আমাদের তরুণ প্রজন্মসহ সকলের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া খেলোয়াড় সৃষ্টিতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি তৃণমূল পর্যায়ে প্রশিক্ষণের উপর গুরুত্ব দিতে হবে।

রোববার (১৪ জানুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সবধরনের খেলাধুলাকে এগিয়ে নেওয়ার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ফুটবল, ক্রিকেটসহ অন্যান্য খেলাতেও আমাদের ভালো করার সম্ভাবনা রয়েছে। তবে প্রাথমিকভাবে আমাদের অগ্রাধিকার ঠিক করতে হবে। বিভিন্ন ক্রীড়া ফেডারেশনগুলো, যারা আমাদের থেকে আর্থিক সহায়তা নিয়ে থাকে তাদের একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। আগামী তিন বছর পর তারা কোথায় যেতে চায়, কি অর্জন করতে চায়- সেটি তাদের জানাতে হবে। আমি অল্প সময়ের মধ্যেই ইনডিভিজুয়ালি প্রতিটি ফেডারেশনের সঙ্গে বসব। তাদের সমস্যা ও সম্ভাবনার কথা শুনব।’

তিনি আরও বলেন, ‘আমাদের অনেক ফেডারেশন ভালো ফলাফল করছে। আমাদের ফুটবল এগিয়ে যাচ্ছে। বিশেষ করে নারী ফুটবলাররা ভালো করছে। ছেলেরাও উন্নতি করেছে। শ্যুটিং, আর্চারিসহ আরও অনেকে উন্নতি করছে। ক্রিকেটের মতো অন্যান্য খেলাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে মন্ত্রণালয়ের পক্ষে সবরকমের সহযোগিতা করা হবে।’ দেশের যুবগোষ্ঠীর সার্বিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান সদ্য নিয়োগ পাওয়া মন্ত্রী।

এর আগে, সকাল ৯টায় মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে আসেন এবং সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মঙ্গে আলাপ করেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন। পরে আনুষ্ঠানিক সভায় যুব ও ক্রীড়ার উন্নয়নে বিভিন্ন বিষয়ে কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশ দেন তিনি।

বিজ্ঞাপন

সভার আগে জাতীয় ক্রীড়া পরিষদ, যুব উন্নয়ন অধিদফতর, শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইন্সটিটিউট, বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রীড়া পরিদফতরের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচছা জানানো হয়। এরপর বিকেল ৩টায় জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের নেতাসহ ক্রীড়াঙ্গনের নানাস্তরের ব্যক্তিরা নতুন ক্রীড়ামন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। শুভেচ্ছা গ্রহণ শেষে বিকেলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নতুন মন্ত্রী।

সারাবাংলা/জেআর/পিটিএম

খেলা নাজমুল হাসান পাপন

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর