Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
‘বৈরী পরিবেশ মোকাবিলা করেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে’
Thursday 15 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বৈরী পরিবেশ মোকাবিলা করেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৪ ১৬:১৯

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটা বৈরী পরিবেশ আছে আন্তর্জাতিকভাবে এবং দেশের অভ্যন্তরে; সেগুলি মোকাবিলা করেই আমাদের এগুতে হবে এবং জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে।

সোমবার (জানুয়ারি ১৫) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গঠিত নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের সুযোগ প্রদান করার জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘তারা এই নির্বাচনটাকে একটা অর্থবহ নির্বাচন হিসেবে গ্রহণ করেছে এবং অংশগ্রহণ করেছে। এবারে আমরা যে ভোট পেয়েছি, এই ভোট প্রকৃতপক্ষে আমরা যে উন্নয়নটা তাদের জন্য করতে পেরেছি, তাদের আর্থ-সামাজিক উন্নয়ন যেটা করেছি, অবকাঠামোগত উন্নয়ন আমরা যেটা করেছি, এটারই ফলে তারা স্বতস্ফর্তভাবে আওয়ামী লীগকে ভোট দিয়েছে।’

ভোট দেওয়ার একটাই কারণ উন্নয়নের গতিধারাটা অব্যাহত থাকুক। সেটা তারা চায়। কাজেই জনগণের যে প্রত্যাশাটা সেই প্রত্যাশাটা আমাদের পূরণ করতে হবে বলে দাবি করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছি। এই ইশতেহার অনুযায়ী আমাদের কি কি করণীয় সেটা সুর্নিদিষ্ট করে করতে হবে। এটা একটা অদ্ভুদ ব্যাপার যে খাদ্য পণ্যের দাম যখন একটু বাড়ে, কৃষদ যখন দাম পায় কৃষক খুশি হয়। কিন্তু যারা ভোক্তা তারা দুঃখ পায়। তাদের উপর চাপ এসে পড়ে। এখানে একটা ব্যালেন্স করতে হবে। কিভাবে সামঞ্জস্য করা যায় সেই বিষয়টার উপর আমাদের খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে।’

মন্ত্রণালয়গুলোকে অপচয়ের ব্যাপারে খেয়াল রাখা পরামর্শ দিয়ে সরকারপ্রধান বলেন, ‘খেয়াল রাখতে হবে কোনো অপচয় যেন না করা হয়। প্রতিটি জিনিসে মিতব্যয়ী হতে হবে এবং সুর্নিদিষ্ট লক্ষ্য নিয়ে আমাদের চলতে হবে। যেসব জিনিসের আমাদের খুব বেশি প্রয়োজন নাই সেখানে অহেতুক আমরা খরচ করব না। সেদিকে সবাই খেয়াল রাখবেন।’

বিজ্ঞাপন

আর যেহেতু একটা চক্রান্ত এখনও পিছনে আছে। এরাও অনেক সময় চেষ্টা করে বাজারে নানারকম সমস্যা সৃষ্টি করে কিভাবে জিনিসের দামটা বাড়ানো য়ায় মানুষকে সরকারের প্রতি বিক্ষুব্ধ করা যায়? এটারও একটা চক্রান্ত আছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

সারাবাংলা/এনআর/ইআ

টপ নিউজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর