Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
ভৈরব নদে ৭০০ টন কয়লাসহ ডুবে গেল জাহাজ
Friday 09 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভৈরব নদে ৭০০ টন কয়লাসহ ডুবে গেল জাহাজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৪ ২০:১৯

যশোর: জেলার অভয়নগর উপজেলায় ভৈরব নদে ৭০০ মেট্রিক টন কয়লাভর্তি একটি লাইটার জাহাজ ডুবে গেছে। ডুবে যাওয়া কয়লার আনুমানিক দাম এক কোটি ৩৫ লাখ টাকা।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে নদের ভাটপাড়া খেয়াঘাটে এমভি পূর্বাঞ্চল-৭ নামের জাহাজটির তলা ফেটে পানি প্রবেশ করলে জাহাজটি ডুবে যায়। নওয়াপাড়া নৌবন্দরের উপপরিচালক মাসুদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেন।

ক্ষতিগ্রস্ত জাহাজ এমভি পূর্বাচলের মাস্টার মো. এনায়েত জানান, গত ৬ জানুয়ারি মংলা থেকে ৭০০ টন কয়লা নিয়ে লাইটার জাহাজটি নওয়াপাড়ার উদ্দেশে রওয়ানা দেয়। পরদিন সন্ধ্যায় জাহাজটি নওয়াপাড়া বন্দরে পৌঁছালেও সিরিয়াল পায়নি। ফলে সেটি সরিয়ে ভাটপাড়া খেয়াঘাটের অদূরে নোঙর করে রাখা হয়। মঙ্গরবার সকাল ১১টারদিকে জাহাজটি ডুবতে থাকে। বিষয়টি টের পেয়ে আমরা কয়লা খালাসের চেষ্টা চালিয়েছি। সম্ভবত জাহাজটির তলা ফুটো হয়ে এমন ঘটনা ঘটে থাকতে পারে।

নৌবন্দরের উপপরিচালক মাসুদ পারভেজ জানান, লাইটার জাহাজটিতে জে এইচ এম গ্রুপ এই কয়লা আমদানি করেছিল। ঘাটে সিরিয়াল না পাওয়ায় সেটি নদের ভেতর নোঙর করে রাখা হয়েছিল। আমরা দুপুরের দিকে সেটি ডুবতে শুরু করার খবর পাই। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, জাহাজের কয়লা আনলোড করে জাহাজটি উদ্ধারের জন্য চেষ্টা অব্যাহত আছে। স্বাভাবিক আছে নৌ চলাচল। তবে কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে।

জেএইচএম’র নওয়াপাড়া অফিসের কর্মকর্তা জগদীশ চন্দ্র মণ্ডল বলেন, এ ঘটনায় অভয়নগর থানায় সাধারণ ডায়েরির প্রক্রিয়া চলছে। ডুবে যাওয়া জাহাজের কয়লা উদ্ধারের চেষ্টা চলছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিকুল ইসলাম বলেন, ভৈরব নদের ভাটপাড়া খেয়াঘাটে একটি জাহাজটির তলা ফেটে পানি প্রবেশের খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএম/এনএস

অভয়নগর উপজেলা কয়লা বোঝাই জাহাজ ডুবি ভৈরব নদ যশোর

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর