Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
বায়ুদূষণ কমাতে ৩ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করবে ডিএনসিসি
Saturday 25 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়ুদূষণ কমাতে ৩ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করবে ডিএনসিসি

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৪ ১৮:৫৯

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অধীন এলাকায় বায়ুদূষণ ও তাপমাত্রা কমাতে গবেষণার মাধ্যমে কারণ ও সম্ভাব্য প্রতিকার খুঁজে বের করতে তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির সিদ্ধান্ত নিয়েছে ডিএনসিসি। সংস্থা তিনটি হলো— সেন্টার ফর অ্যাটমস্ফরিক পলিউশন স্টাডিজ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও ঢাকা নর্থ কমিউনিটি টাউন ফেডারেশন।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশান-২ নগর ভবনের হলরুমে দ্বিতীয় পরিষদের ২৫তম করপোরেশন সভায় এই তিন প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের বিষয়টি সর্বসম্মতিক্রমে অনুমোদন পায়। এই তিন প্রতিষ্ঠানের সঙ্গে ‘বেজলাইন স্টাডি অন দ্য রোল অব ভেজিটেশন ইন রিডিউসিং টেম্পারেচার অ্যান্ড এয়ার পলিউশন: আ স্টাডি ইন ইনফরমাল সেটেলমেন্ট অব ঢাকা নর্থ সিটি করপোরেশন’ শীর্ষক কার্যক্রম পরিচালনা করবে ডিএনসিসি।

বিজ্ঞাপন

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকা শহরে তাপমাত্রা দিনদিন বেড়েই চলেছে। পাশাপাশি বর্তমানে ঢাকার বায়ুদূষণ অনেক বেশি। আমরা এরই মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি। তাপমাত্রা নিয়ন্ত্রণে ও বায়ুদূষণ রোধে এটি ভূমিকা রাখবে। তিন প্রতিষ্ঠানের সঙ্গে এই চুক্তির ফলে গবেষণা করে বায়ুদূষণ রোধ ও তাপমাত্রা নিয়ন্ত্রণে আরও কী কী করণীয়, সে বিষয় সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। শহরের পরিবেশ রক্ষায় এই সমন্বিত উদ্যোগ ব্যাপক ভূমিকা রাখবে।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২০২৪ সালের প্রথম করপোরেশন সভা। ছবি: ডিএনসিসি

করপোরেশন সভার শুরুতে ২০২৪ সালের প্রথম করপোরেশন সভা উপলক্ষে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম কাউন্সিলর ও কর্মকর্তাদের খ্রিষ্টীয় নববর্ষের শুভেচ্ছা জানান এবং টানা চতুর্থবার ও রেকর্ড পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বিজ্ঞাপন

সভায় আলোচনা শেষে ডিএনসিসির সদ্য বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজাকে বিদায় সংবর্ধনা ও নতুন যোগ দেওয়া প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলমকে অভ্যর্থনা জানানো হয়।

ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সঞ্চালনায় অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম, ডিএনসিসির সব বিভাগীয় প্রধান ও ডিএনসিসির কাউন্সিলর এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরএফ/টিআর

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ডিএনসিসি ঢাকা উত্তর সিটি ঢাকা নর্থ কমিউনিটি টাউন ফেডারেশন বায়ুদূষণ সেন্টার ফর অ্যাটমস্ফরিক পলিউশন স্টাডিজ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর