Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
মাত্র ১ দিনের ব্যবধানে কমলো সোনার দাম
Monday 04 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাত্র ১ দিনের ব্যবধানে কমলো সোনার দাম

সারাবাংলা ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৪ ১৭:১৮

ঢাকা: মাত্র একদিনের ব্যবধানে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। গতকালই সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয় সংস্থাটি। যা ছিল দেশের ইতিহাসে রেকর্ড। আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) থেকে ওই দাম কার্যকরের কথা ছিল। কিন্তু একইদিন সোনার দাম কমানোর ঘোষণা এলো।

নতুন ঘোষণা অনুযায়ী ২২ ক্যারেট তথা সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে কমেছে ১ হাজার ৭৫০ টাকা। তাতে এই মানের সোনা কিনতে গেলে প্রতি ভরির দাম পড়বে ১ লাখ ১০ হাজার ৬৯১ টাকা। শুক্রবার (১৯ জানুয়ারি) থেকে সোনার নতুন এই দাম কার্যকর হবে।

বিজ্ঞাপন

আজ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাজুস এ ঘোষণা দেয়। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা আসে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সভায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ১৯ জানুয়ারি থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে ১ লাখ ১০ হাজার ৬৯১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫ হাজার ৬৭৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতিভরি পড়বে ৯০ হাজার ৫৭১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৭৫ হাজার ৬৪৪ টাকা।

তবে এদিন রুপার দাম বাড়ানোর কোনো ঘোষণা দেয়নি বাজুস। আগের ঘোষণায় ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেট রুপার দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকাই রয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সর্বশেষ গতকাল ১৮ জানুয়ারি সোনার দাম পুনর্নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ দাম সোনা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর