Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
ধারের টাকা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক খুন
Sunday 03 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধারের টাকা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৪ ১৯:৫৮

যশোর: ধারের টাকা নিয়ে বিরোধের জের ধরে ছুরিকাঘাতে রিপন হোসেন দিপুকে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে ছুরিকাঘাত করা হয় দিপুকে।

শনিবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

সূত্র জানায়, ছোট শেখহাটি গ্রামের দিপু ওই এলাকার ইমরান, আসাদুল ও তপুর সঙ্গে মাংস বিক্রির কাজ করতেন। বেশ কিছুদিন আগে দিপুর কাছ থেকে তারা এক হাজার টাকা ধার করেন। শুক্রবার সকালে দিপু তাদের কাছে পাওনা টাকা চাইতে গেলে তারা টাকা দিতে অস্বীকার করেন। এ সময় তাদের সঙ্গে দিপুর কথাকাটাকাটি হয়।

সূত্র আরও জানায়, রাত ৩টার দিকে অজ্ঞাত ৫/৬ জন দিপুর বাড়িতে হামলা করে তাকে ছুরিকাঘাতে জখম করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

জেনারেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক রেজাউল ইসলাম জানান, তাকে চাকু মারা হয়েছে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে। রোববার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ধারের টাকা নিয়ে স্থানীয়দের সঙ্গে বিরোধ ছিল। এ কারণে তাকে খুন করা হতে পারে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। আসামি ধরতে অভিযান চলছে।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ ধারের টাকা বিরোধ যুবক খুন

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর