Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
‘সরকার শূন্যের ওপর দাঁড়িয়ে আছে’
Monday 27 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকার শূন্যের ওপর দাঁড়িয়ে আছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৪ ২১:০২

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, বর্তমান সরকারের জনভিত্তি নেই। তারা শূন্যের ওপরে দাঁড়িয়ে আছে।

রোববার (২১ জানুয়ারি) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এ আলোচনা সভা আয়োজন করে।

ড. মঈন খান বলেন, ‘আমি স্পষ্ট ভাষায় উল্লেখ করতে চাই, ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচনে এই সরকার চরমভাবে পরাজিত হয়েছে। তাদের পায়ের নিচে মাটি সরে গেছে। আমাকে অনেকে প্রশ্ন করেন- এই সরকার কি আরও পাঁচ বছর থাকবে? আমি উত্তরে বলি, ১৯৯০ সালের যেদিন এরশাদ সরকার বিদায় নিতে বাধ্য হয়েছিল তার একদিন আগেও কি সেই সরকার জানত যে, এভাবে তাদের চলে যেতে হবে।’

তিনি বলেন, ‘জনগণই সরকারের ভিত্তি। আওয়ামী লীগ সরকারের সেই জনভিত্তি সরে গেছে। তারা এখন শূন্যের ওপরে দাঁড়িয়ে আছে। তাদের পায়ের তলায় মাটি নেই। যেকোনো মুহূর্তে এই সরকার বিদায় নিতে বাধ্য হবে।’

ড. মঈন খান বলেন, ‘আমরা রক্ত দিয়েছি। রক্ত আরও দিতে হবে। আমরা রাজপথে আন্দোলনে রয়েছি। আমাদের রাজপথে থাকতে হবে। তবে এই আন্দোলন হবে শান্তিপূর্ণ এবং নিয়মতান্ত্রিক। আমরা নিয়ম নীতিতে বিশ্বাস করি। বিএনপি লগি-বৈঠার রাজনীতিতে বিশ্বাস করে না। আওয়ামী লীগের সঙ্গে বিএনপির এটাই হচ্ছে তফাৎ।’

তিনি বলেন, ‘সরকার কথায় কথায় সংবিধানের দোহাই দেয়। বাংলাদেশের সংবিধান স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, এই রাষ্ট্রের মালিক কোনো রাজনৈতিক দল নয়। এই রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। প্রতি পাঁচ বছর পর পর জনগণ তাদের সেই ক্ষমতা কারও ওপরে দেয়। কেননা, ১৮ কোটি মানুষ দেশ শাসন করতে পারে না।’

বিজ্ঞাপন

ড. মঈন খান বলেন, ‘সংসদে যাদের সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি থাকে তারা একটি সরকার গঠন করে। সেই সরকার যদি ভাবে আমরা চিরদিনের জন্য ক্ষমতা পেয়ে গেছি, তাহলে কিন্তু তারা মারাত্মক ভুল করবে।’

মুক্তিযোদ্ধা দলের নেতা প্রকৌশলী নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, জয়নুল আবদিন ফারুক, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন, এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম

টপ নিউজ ড. মঈন খান বিএনপি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর