Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে যমুনা পাড়ের মানুষ
Tuesday 04 Aug 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে যমুনা পাড়ের মানুষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৪ ১২:১৬

সিরাজগঞ্জ: দিন-দুপুরেও ঘন কুয়াশার চাদরে ঢাকা রয়েছে জেলার জনপদ। মাঘের হাড় কাঁপানো কনকনে ঠাণ্ডা ও হিমেল বাতাসে কাঁপছে যমুনা নদী পাড়ের মানুষ। গত ৩দিন সূর্যের দেখা না পাওয়ায় শ্রমজীবী, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষগুলোর কর্মজীবনে নেমে এসেছে স্থবিরতা।

সোমবার (২২ জানুয়ারি) সকাল থেকে জেলার কোথাও সূর্যের দেখা মেলেনি। এতে কৃষক, কৃষাণী ও কর্মজীবী মানুষেরা বিপাকে পড়েছেন।

তাড়াশ কৃষি আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ ১০.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। এটিই এই মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। রাত ও দিনের তাপমাত্রা প্রায় কাছাকাছি হওয়ায় দুপুর পর্যন্ত বেশি ঠাণ্ডা অনুভূত হচ্ছে। দিনের অধিকাংশ সময় সূর্যের দেখা মিলছে না। তীব্র ঠাণ্ডার সঙ্গে হিমেল বাতাসে অনেকেই খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নিচ্ছেন।

দুর্ঘটনা এড়াতে যানবাহগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। এমন আবহাওয়া আরও দু’দিন থাকবে এবং ২৪ তারিখে একটু বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে, গত তিনদিন ধরে কুয়াশা আচ্ছন্ন রয়েছে পুরো জেলা। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কসহ জেলার সব সড়ক-মহাসড়কে কুয়াশার কারণে যান চলাচলে হেডলাইট ব্যবহার করতে হচ্ছে চালকদের।

ব্যাটারিচালিত অটোভ্যান চালক শফিকুল ইসলাম বলেন, ‘সারাদিন ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করি। তবে এই তীব্র শীতেও যেন পরিবারের সঙ্গে ঘরে থাকার সুযোগ নেই। কয়েকদিন ধরে খুব শীত, তার উপর আবার ঠাণ্ডা বাতাস। বাইরের মহাসড়কে চলাফেরা করলে ঠাণ্ডা আরও বেশি লাগে, ভীষণ কষ্ট হয়। কিন্তু পেট তো আর শীত-গরম মানে না। জীবিকার সন্ধানে বের হয়েছি। কাজ না করলে খাব কি?’

বিজ্ঞাপন

ব্যাটারিচালিত রিকশা চালক আব্দুল আলিম বলেন, ‘সকালে কুয়াশার কারণে কিছুই দেখা যায়নি। এখন রাস্তাঘাট দেখা যাচ্ছে। যখন কুয়াশা থাকে তখন রাস্তায় রিকশা চালাতে বেশি ভয় করে। দেখতে না পেয়ে এই বুঝি কোনো গাড়িচাপা দিয়ে চলে যাবে। যেহেতু জীবিকা নির্বাহ করতে হবে, পরিবারকে খাওয়াতে হবে, তাই কষ্ট হলেও গাড়ি চালাতে হচ্ছে।’

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ‘রোববার (২১ জানুয়ারি) রাত থেকে শুরু করে সোমবার সকাল পর্যন্ত কুয়াশাচ্ছন্ন রয়েছে এ মহাসড়ক। রাত থেকে সকাল পর্যন্ত যান চলাচলে বিঘ্ন ঘটেছে। তবে সূর্যের আলো কিছুটা বাড়লে স্বাভাবিকভাবেই গাড়ি চলছে।’

তাড়াশ কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, ‘আজ ১০.৪ ডিগ্রি সেলসিয়াস রয়েছে। এটা জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত ২১ জানুয়ারি ছিলো ১১ ডিগ্রি সেলসিয়াস।’

তিনি আরও বলেন, ‘চলতি শীত মৌসুমে এ অঞ্চলে এটি সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়ার উচ্চচাপ বলয়ের কারণে কুয়াশার তীব্রতা বেড়েছে।’ জানুয়ারি মাস জুড়েই শীত ও কুয়াশা অব্যাহত থাকতে পারে জানিয়েছেন এই কর্মকর্তা।

সারাবাংলা/এমও

টপ নিউজ যমুনা পাড় সর্বনিম্ন তাপমাত্রা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর