Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
বিএসএফের গুলিতে সিপাহী নিহত: প্রতিবাদলিপি দিয়েছে বিজিবি
Sunday 11 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসএফের গুলিতে সিপাহী নিহত: প্রতিবাদলিপি দিয়েছে বিজিবি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৪ ০৩:৩১

ঢাকা: গরু চোরাকারবারিদের ধাওয়া করতে গিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) এক সিপাহী নিহত হয়েছেন। এ ঘটনায় পতাকা বৈঠকের পর বিজিবি কূটনৈতিক চ্যানেলে প্রতিবাদলিপি পাঠিয়েছে। ঘটনাটির সুষ্ঠু তদন্তও দাবি করেছে বাহিনীটি।

সোমবার (২২ জানুয়ারি) ভোরে বেনাপোলের ধান্যখোলা সীমান্তে এ ঘটনা ঘটে। পরে রাতে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামিলের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে বিজিবি যশোর ব্যাটেলিয়নের ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্টসংলগ্ন এলাকায় একদল গরু চোরাকারবারীকে ভারত থেকে সীমান্ত অতিক্রম করে আসতে দেখলে দায়িত্বরত বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারিরা দৌড়ে ভারতের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় বিজিবি টহল দলের সদস্য সিপাহী মোহাম্মদ রইশুদ্দীন চোরাকারবারিদের পেছনে ধাওয়া করতে করতে ঘন কুয়াশার কারণে দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রাথমিকভাবে তাকে খুঁজে পাওয়া না গেলেও পরে বিভিন্ন মাধ্যমে জানা যায়, তিনি বিএসএফের গুলিতে আহত হয়ে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

বিষয়টি জানার পরই ব্যাটেলিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানান লেফটেন্যান্ট কর্নেল জামিল। তিনি জানান, এরপর জানা যায় যে ভারতীয় ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিপাহী রইশুদ্দীনের মৃত্যু হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল জামিল বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানানোর পাশাপাশি বিএসএফের কাছে কূটনৈতিকভাবে তীব্র প্রতিবাদলিপি পাঠানো হয়েছে। নিহত সিপাহী রইশুদ্দীনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়েও সব পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

টপ নিউজ বিএসএফ বিএসএফের গুলিতে নিহত বিএসএফের ‍গুলি বিজিবি বিজিবি সিপাহী বিজিবি সিপাহী নিহত সীমান্তে গুলি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর