Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
‘নীতিনির্ধারকরা চাইলে ৬৪৮ এমপির বিষয়টি স্পষ্ট করা হবে’
Tuesday 13 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নীতিনির্ধারকরা চাইলে ৬৪৮ এমপির বিষয়টি স্পষ্ট করা হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৪ ১৫:৩১

ঢাকা: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এবার সংসদ সদস্যদের শপথ নেওয়ার পর একাদশ এবং দ্বাদশ সংসদ সদস্যদের সংখ্যা নিয়ে নানা মন্তব্য শুরু হয়েছে। নীতিনির্ধারকরা চাইলে ৬৪৮ জন সংসদ সদস্য বহাল থাকা নিয়ে সংবিধানের বিষয়টি স্পষ্ট করার উদ্যোগ নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন আইনমন্ত্রী।

বিজ্ঞাপন

আনিসুল হক বলেন, ‘৬৪৮ এমপি বহাল থাকার বিষয়ে স্পষ্ট প্রয়োজন আছে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নিবেন নীতিনির্ধারকরা। এখন যা চলছে তা সাংবিধানিক নিয়ম অনুসারেই চলছে। সংবিধানের ১৪তম সংশোধনীর মাধ্যমে ১২৩, ১৪৮ ধারা সংযোজন করে সংসদ সদস্যদের বিষয় পরিষ্কার করা হয়েছে।’

এর আগে, সৌদি আরব রাষ্ট্রদূতের সঙ্গে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং আইনি সহায়তা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আগামীতে দুই দেশ এক হয়ে কাজ করবে বলে জানান আইনমন্ত্রী।

সারাবাংলা/জেআর/এনএস

আইনমন্ত্রী আনিসুল হক ৬৪৮ এমপি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর