Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
ঝিনাইদহ-১: আব্দুল হাইয়ের সংসদ সদস্য পদ হাইকোর্টে স্থগিত
Sunday 03 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিনাইদহ-১: আব্দুল হাইয়ের সংসদ সদস্য পদ হাইকোর্টে স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৫৫

ঢাকা: ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের নির্বাচনি ফলাফলের গেজেট দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। ওই আসনে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা নজরুল ইসলাম দুলাল বিশ্বাসের আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে নজরুল ইসলাম দুলাল বিশ্বাসের পক্ষে আইনজীবী ছিলেন আইনজীবী মজিবুর রহমান।

এর আগে ভোটগ্রহণ ও ভোট গণনায় অনিয়ম ও কারচুপির অভিযোগে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য পদের গেজেট স্থগিত চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল। পরে হাইকোর্টে আবেদন করা হয়।

গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের বেসরকারি ফলে ঝিনাইদহ-১ (শৈলকূপা) নৌকার প্রার্থী আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

ফল অনুযায়ী ঝিনাইদহ-১ আসনের ১৭১টি কেন্দ্রের ভোটগণনা শেষে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের আব্দুল হাই। তার নিকটতম প্রার্থী নজরুল ইসলাম পেয়েছেন ৭৯ হাজার ৭২৮টি ভোট।

এ ছাড়া লাঙল মার্কার প্রার্থী মনিকা আলম পেয়েছেন ৩৯৬ ভোট। কে. এ জাহাঙ্গীর মজুমদার সোনালী আঁশ মার্কায় পেয়েছেন ১৬০ ভোট। আম মার্কায় মো. আনিচুর রহমান ২৩৯ ভোট পেয়েছেন।

ওই আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৩৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৭৭ জন, নারী ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৫৯ জন।

সারাবাংলা/কেআইএফ/এনইউ

আব্দুল হাই ঝিনাইদহ-১ টপ নিউজ পদ সংসদ সদস্য স্থগিত হাইকোর্ট

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর