Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
নাইজেরিয়ায় প্রাসাদে ঢুকে রাজাকে হত্যা, রানিকে অপহরণ
Friday 08 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাইজেরিয়ায় প্রাসাদে ঢুকে রাজাকে হত্যা, রানিকে অপহরণ

আন্তর্জাতিক ডেস্ক
২ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৩২

ঢাকা: নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এক রাজ্যের প্রথাগত রাজা সেগুন আরেমুকে তার প্রাসাদে ঢুকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। এ সময় তার স্ত্রী ও আরও একজনকে অপহরণ করে নিয়ে গেছে বন্দুকধারীরা। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটল তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। অপহরণকারীরা এখনও কোনো মুক্তিপণও দাবি করেনি।

বৃহস্পতিবার রাতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোয়ারা রাজ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বিবিসি জানায়, সেগুন আরেমু একজন অবসরপ্রাপ্ত জেনারেল, পূর্বপুরুষের মতো তিনি রাজা উপাধি ধারণ করেন। তার আনুষ্ঠানিক উপাধি ‘কোরোর ওলুকোরো’।

নাইজেরিয়ায় অপহরণের ঘটনা মোকাবিলায় জরুরি অবস্থা জারির দাবি ওঠার দিন কয়েকের মধ্যে এই হত্যা ও অপহরণের ঘটনা ঘটল। সুশীল সমাজের ৫০টি সংগঠন প্রেসিডেন্ট বোলা টিনুবুর কাছে জরুরি অবস্থা জারির দাবি জানাচ্ছে। তারা বলছে, গতবছর মে মাসে তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে এক হাজার ৮০০’র বেশি মানুষ অপহরণের শিকার হয়েছে।

রাজা সেগুনের হত্যাকাণ্ডকে বেপরোয়া, মর্মান্তিক ও জঘন্য উল্লেখ করে নিন্দা জানিয়েছেন গভর্নর আব্দুল রহমান আব্দুল রাজ্জাক। তিনি বলেছেন, এই ঘটনায় জড়িতদের আটক করবে কর্তৃপক্ষ। তাদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ সপ্তাহের শুরুর দিকে অপহরণকারীরা কাছের একিতি রাজ্যে পাঁচ স্কুলশিশু এবং চার শিক্ষককে জিম্মি করে তাদের মুক্তির জন্য বড় অঙ্কের মুক্তিপণ দাবি করেছে।

বুধবার রাতে রাজধানী আবুজার বোয়ারি শহরতলীতে অপহৃত হয়েছে এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা। এই এলাকার কাছেই আরেকটি বাড়ি থেকে গতমাসে ছয় বোনকে তাদের বাবাসহ অপহরণ করা হয়েছিল। মুক্তিপণ দিতে দেরি হওয়া ছয় বোনকে অপহরণকারীরা হত্যা করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

গুলি করে হত্যা নাইজেরিয়া রাজা রাণীকে অপহরণ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর