Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
৪৫২ উপজেলায় নির্বাচন চার ধাপে, শুরু ৪ মে
Saturday 25 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৫২ উপজেলায় নির্বাচন চার ধাপে, শুরু ৪ মে

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:১১

ঢাকা: সারাদেশে চার ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৪ মে প্রথম ধাপের মাধ্যমে শুরু হবে ৪৫২টি উপজেলা পরিষদের এই ভোটগ্রহণ। এক সপ্তাহ করে বিরতি দিয়ে শেষ ধাপের নির্বাচন হবে ২৫ মে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন ভবনে ২৭তম কমিশন সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম এসব তথ্য জানিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল কমিশন সভায় সভাপতিত্ব করেন।

বিজ্ঞাপন

ইসি সচিব বলেন, মাধ্যমিক পরীক্ষা, রমজান মাস ও বর্ষাকাল— এ তিনটি বিষয় নিয়ে ইসি ভাবছে। বর্তমানে নির্বাচন উপযোগী উপজেলার সংখ্যা ৪৫২টি। চার ধাপে এসব উপজেলায় ভোট নেওয়া হবে। প্রথম ধাপে ভোট নেওয়া হবে ৪ মে। এরপর দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে এবং চতুর্থ ও শেষ ধাপের ভোট হবে ২৫ মে।

ইসি সচিব জানান, প্রথম ধাপে ৪ মে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট হবে। আগামী সপ্তাহে বিস্তারিত তফসিল ও উপজেলার নাম জানানো হবে।

ইসি জানাচ্ছে, দেশে ৪৯৫টি উপজেলা পরিষদ রয়েছে। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়েছিল ২০১৯ সালের ১০ মার্চ। পাঁচ ধাপের ওই ভোট শেষ হয় গত বছরের জুন মাসে।

আইন অনুযায়ী, উপজেলা পরিষদের মেয়াদ শুরু হয় প্রথম সভার দিন থেকে। পরবর্তী পাঁচ বছর নির্বাচিত পরিষদ দায়িত্ব পালন করেন। মেয়াদপূর্তির আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। সারাদেশে উপজেলা পরিষদ রয়েছে ৪৯৫টি। সাধারণত সব উপজেলায় একসঙ্গে নির্বাচন করা হয় না। একাধিক ধাপে এ নির্বাচন হয়। এবারও ধাপে ধাপে নির্বাচন করার চিন্তা করছে ইসি।

বিজ্ঞাপন

বিদ্যমান আইন অনুযায়ী, উপজেলা পরিষদের মেয়াদ পূর্তির আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়। বর্তমানে দেশে ৪৫২টি উপজেলা পরিষদ নির্বাচন উপযোগী হয়ে আছে। জুনের মধ্যে এসব উপজেলায় নির্বাচন করতে হবে। এছাড়া আগামী মার্চের মধ্যে অল্পসংখ্যক ছাড়া প্রায় সবগুলো উপজেলা নির্বাচন উপযোগী হবে।

সারাবাংলা/জিএস/টিআর

উপজেলা নির্বাচন উপজেলা পরিষদ নির্বাচন কমিশন

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর