Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার নেতাকে আ.লীগ থেকে বহিষ্কার
Saturday 10 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার নেতাকে আ.লীগ থেকে বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৩৯

নোয়াখালী: জেলার সুবর্ণচর উপজেলায় সিঁধ কেটে মা-মেয়ে গণধর্ষণের মামলায় গ্রেফতার চরওয়াপদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের ওরফে মুন্সী মেম্বারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি এই মামলার প্রধান আসামি।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে আবুল খায়েরকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ চৌধুরী।

বহিষ্কারকৃত আবুল খায়ের ওরফে মুন্সী মেম্বার (৫০) উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের চরকাজী মোখলেছ গ্রামের মৃত গোলাপের রহমানের ছেলে।

হানিফ চৌধুরী জানান, মঙ্গলবার এক জরুরি সভা ডেকে সর্বসম্মতিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়। মামলা থেকে নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত আবুল খায়েরকে দলীয় পদ ও দলের সকল কর্মকাণ্ড থেকে তাকে বহিষ্কার করা হলো।

প্রসঙ্গত, উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর কাজী মোখলেছ গ্রামের একটি বাড়িতে গত সোমবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে বসত ঘরের সিঁধ কেটে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণ করার ঘটনা ঘটে।

ওই ঘটনার মূলহোতা মামলার প্রধান আসামি আবুল খায়ের ওরফে মুন্সী মেম্বারকে তাৎক্ষণিক অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ । এ ঘটনায় দুইজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন ধমন আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আরও একজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

সারাবাংলা/এসবি/এনএস

দলবদ্ধ ধর্ষণ নোয়াখালী সুবর্ণচর উপজেলা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর