Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
বৃষ্টির সম্ভাবনা নেই, মঙ্গলবার থেকে বাড়বে তাপমাত্রা
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টির সম্ভাবনা নেই, মঙ্গলবার থেকে বাড়বে তাপমাত্রা

সারাবাংলা ডেস্ক
৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:১৭

ঢাকা: সারাদেশে রাতের তাপমাত্রা কয়েক ডিগ্রি কমে ফের বেড়েছে শীতের তীব্রতা। আজ রাতে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। তবে আগামী সপ্তাহের শেষ দিকে তাপমাত্রা বেড়ে শীত কমে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির সারাবাংলাকে এ তথ্য জানান।

তিনি জানান, আগামী মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং ধীরে ধীরে শীত কমে যাবে। এই মুহূর্তে সারা দেশে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

তিনি আরও জানান, রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এদিকে, আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। একদিন আগে যা ছিল ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকাল শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং উত্তরাঞ্চলে তা বৃদ্ধি পেতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরবর্তী পাঁচ দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনইউ

আবহাওয়া অধিদফতর তাপমাত্রা বৃষ্টি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর