Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
চতুর্থ ঢাকা মেয়র কাপের পর্দা উঠছে ১০ ফেব্রুয়ারি
Wednesday 22 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চতুর্থ ঢাকা মেয়র কাপের পর্দা উঠছে ১০ ফেব্রুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৩৭

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আয়োজিত ‘ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা’র চতুর্থ আয়োজন শুরু হচ্ছে শনিবার (১০ ফেব্রুয়ারি)। এদিন বিকেল ৪টায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এবারের আয়োজনের পর্দা উঠতে যাচ্ছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ডিএসসিসির মুখপাত্র মো. আবু নাছের জানান, মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য কামরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দীন নাসিমসহ দক্ষিণ সিটির অধিক্ষেত্রভুক্ত এলাকার সংসদ সদস্য ও মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেবেন।

বিজ্ঞাপন

ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টনে দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ড থেকে ৬৪টি দল অংশ নেবে। পুরো প্রতিযোগিতা হবে নক-আউট পদ্ধতিতে। ১০ ফেব্রুয়ারি বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ১৯ ও ৭৪ নম্বর ওয়ার্ডের মধ্যে ফুটবলের উদ্বোধনী ম্যাচ, ১২ ফেব্রুয়ারি গোলাপবাগ মাঠে ২৫ ও ৫৫ নম্বর ওয়ার্ডের মধ্যে ক্রিকেটের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়াও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনে ৩১ ও ৬০ নম্বর ওয়ার্ডের মধ্যে ব্যাডমিন্টন খেলার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।

ফুটবল ও ক্রিকেটে বিজয়ী প্রতিটি দলই সাত লাখ টাকা করে এবং রানার-আপ দল পাঁচ লাখ টাকা করে পুরষ্কার হিসেবে পাবে। আর ব্যাডমিন্টনে বিজয়ী দল তিন লাখ এবং রানার-আপ দল দুই টাকা অর্থ পুরষ্কার হিসেবে পাবে। আগামী ৯ মার্চ একই স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে চতুর্থ ঢাকা মেয়র কাপের পর্দা নামবে।

বিজ্ঞাপন

এবারের আয়োজনে গোলাপবাগ মাঠ, বুয়েট কেন্দ্রীয় খেলার মাঠ, সার্জেন্ট জহুরুল হক হল খেলার মাঠে ক্রিকেটের সকল ম্যাচ এবং শেখ জামাল স্পোর্টস একাডেমি, আউটার স্টেডিয়াম, মতিঝিল টিঅ্যান্ডটি কলোনি খেলার মাঠ ও ধুপখোলা আন্তর্জাতিক ফুটবল খেলার মাঠে ফুটবলের সব ম্যাচ অনুষ্ঠিত হবে। অন্যদিকে, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনে ব্যাডমিন্টনের সব ম্যাচ অনুষ্ঠিত হবে।

এছাড়াও বকশি বাজার কেন্দ্রীয় খেলার মাঠ, ফজলে রাব্বি হল খেলার মাঠ, বাংলাদেশ মাঠ, দেলোয়ার হোসেন খেলার মাঠ, বাসাবো খেলার মাঠ, ওরিয়েন্ট ক্লাব খেলার মাঠ এবং সামসাবাদ খেলার মাঠে অংশগ্রহণকারী দলগুলো ফুটবল ও ক্রিকেটের অনুশীলন করবে।

ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এ ফুটবল খেলার ওয়ার্ডভিত্তিক দলগুলোতে ৯ নম্বর ওয়ার্ডের হয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সুজন ও বাল্লি, ফকিরাপুল ইয়াং ম্যান্স ক্লাবের শাওন, বসুন্ধরা ক্লাবের জুয়েল এবং বিকেএসপির সালমান, ২৪ নম্বর ওয়ার্ডের হয়ে আক্কাস ও রমজান, ২৯ নম্বর ওয়ার্ডের হয়ে রাজন হাওলাদার, ৩৩ নম্বর ওয়ার্ডের হয়ে ব্রাদার্স ইউনিয়নের সুজন অংশ নেবে।

অন্যদিকে, ক্রিকেটে জাতীয় দলের সাবেক খেলোয়াড়দের মধ্যে ১ নম্বর ওয়ার্ডের হয়ে হান্নান সরকার, ২ নম্বর ওয়ার্ডের হয়ে আশরাফুল ইসলাম, ২২ নম্বর ওয়ার্ডের হয়ে ইলিয়াস সানি, ২৭ নম্বর ওয়ার্ডের হয়ে জাভেদ ওমর বেলিম ও ৩৩ নম্বর ওয়ার্ডের হয়ে মেহরাব হোসেন অপি এবারের মেয়র কাপে অংশ নেবে।

সারাবাংলা/আরএফ/পিটিএম

চতুর্থ মেয়র কাপ টপ নিউজ ১০ ফেব্রুয়ারি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর