Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
৩ দাবিতে আন্দোলনে এমসি কলেজের শিক্ষার্থীরা, অধ্যক্ষ অবরুদ্ধ
Friday 01 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ দাবিতে আন্দোলনে এমসি কলেজের শিক্ষার্থীরা, অধ্যক্ষ অবরুদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৪ ১০:২১

সিলেট: তিন দফা দাবিতে আন্দোলনে নেমেছেন সিলেটের মুরারি চাঁদ কলেজের (এমসি কলেজ) শিক্ষার্থীরা। এসব দাবি আদায়ে তারা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজকে পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে জেলা ছাত্রলীগের মধ্যস্ততায় অধ্যক্ষের সঙ্গে বৈঠকে দাবি পূরণের আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেছেন।

কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক সংকট ও ছাত্রাবাসের বঙ্গবন্ধু হলের পানি সমস্যার নিরসন এবং ছাত্রী নিবাসের নাম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব নামকরণের দাবিতে আন্দোলন করছিলেন এমসি কলেজের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

এসব দাবি আদায়ে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে অধ্যক্ষকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে বাইরে তালা দেন শিক্ষার্থীরা। তারা অধ্যক্ষের বিরুদ্ধ নানা স্লোগান দিতে থাকেন। পরে রাত সাড়ে ৮টার দিকে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল ইসলামের মধ্যস্তততায় দাবি নিয়ে কলেজ প্রশাসনের সঙ্গে বৈঠকে বসতে সম্মত হন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর সূত্র ধরে দীর্ঘ পাঁচ ঘণ্টা অবরুদ্ধ রাখার পর রাত ৯টার দিকে তারা অধ্যক্ষের কার্যালয়ের তালা খুলে দেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে অধ্যক্ষের কার্যালয়ে প্রবেশ করেন সিলেট সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সিলেট সরকারি কলেজ ছাত্রলীগ নেতা রুহেল আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল ইসলাম, এমসি কলেজ ছাত্রলীগ নেতা দিলোয়ার হোসেন রাহীসহ পাঁচ সদস্যের প্রতিনিধি দল। প্রায় ৪০ মিনিটের বৈঠক শেষে দাবি পূরণের আশ্বাস দিয়ে আন্দোলন স্থগিত করার জন্য সাধারণ শিক্ষার্থীদের আহবান জানান অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যক্ষ বলেন, ‘তোমাদের (আন্দোলনরত শিক্ষার্থী) সমস্যা মানে আমাদের সমস্যা। শিক্ষক সংকটের বিষয়টি আগামী এক সপ্তাহের ভেতরে সমাধান করা হবে। ছাত্রী নিবাসের নাম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব নামকরণের বিষয়টি লিখিতভাবে আবেদন করতে হবে। বঙ্গবন্ধু হলের পানি সমস্যার বিষয়টি আগামী রোববারের ভেতর সমাধান হবে।’

অধ্যক্ষের এসব আশ্বাসে পরে আন্দোলনরত শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত ঘোষণা করেন। তবে অধ্যক্ষের দেওয়া আশ্বাসের সময়সীমার মধ্যে দাবি পূরণ না হলে তারা ফের আন্দোলনে নামবেন বলে জানান।

শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে থাকা এমসি কলেজ ছাত্রলীগের নেতা দিলোয়ার হোসেন রাহী বলেন, ইতিহাস বিভাগে শিক্ষক সংকট, হলের পানি সমস্যা নিরসন ও ছাত্রী নিবাসের নাম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব নামকরণের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। আমরা শিক্ষার্থীদের সব দাবির সঙ্গে একমত হয়ে কলেজ প্রশাসনের সঙ্গে আলাপ-আলোচনা করেছি। দ্রুত এ সংকট নিরসনে পদক্ষেপ নিতে অধ্যক্ষ আমাদের আশ্বস্ত করেছেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক সংকট দীর্ঘদিনের। এই বিভাগে মাত্র চারজন শিক্ষক ছিলেন। গত কয়েক মাস ধরে একজন শিক্ষকও নেই বিভাগটিতে। আর ছাত্রাবাসের বঙ্গবন্ধু হলের পানি সমস্যা সমাধানের জন্য বারবার প্রশাসের দৃষ্টি আকর্ষণ করেও কোনো প্রতিকার শিক্ষার্থীরা পাননি। ছাত্রী নিবাসের নাম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব রাখার দাবি জানালেও তা কলেজ প্রশাসন কানে তোলেনি বলে অভিযোগ শিক্ষার্থীদের।

সারাবাংলা/টিআর

অধ্যক্ষ অবরুদ্ধ এমসি কলেজ এমসি কলেজের অধ্যক্ষ শিক্ষার্থীদের আন্দোলন সিলেট

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর