Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
বাংলাদেশে সংকট আছে কিন্তু আমরা ওভারকাম করছি: অর্থমন্ত্রী
Thursday 23 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে সংকট আছে কিন্তু আমরা ওভারকাম করছি: অর্থমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৩৯

ঢাকা: অর্থমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, বাংলাদেশে সংকট আছে কিন্তু আমরা ওভারকাম করছি। আস্তে আস্তে আমরা উন্নতি করছি। একই সঙ্গে বাংলাদেশ এখন উর্ধ্বমুখীর দিকে। বাংলাদেশ যে সম্ভাবনার দেশ সেই ট্রাকেই ফিরে এসেছি।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে নিজ দফতরে এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রতিনিধি, ফ্রান্স সরকারের জলবায়ু বিষয়ক বিশেষ দূত স্টিফেন ক্রোজা ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফডি) কান্ট্রি ডিরেক্টর আর্নড হেমলিয়ারসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, বাংলাদেশে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকাল্যারাল ডেভেলপমেন্ট বা আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফডি) এর প্রজেক্ট কার্যক্রম চালু আছে, সেখানে তারা নতুন নতুন আইডিয়া নিয়ে আসছে। সেগুলো নিয়েই আলোচনা হচ্ছে।

সুনির্দিষ্ট কোনো বিষয়ে জোর দিয়ে আলোচনা হয়েছেন কি না—জানতে চাইলে তিনি বলেন, সেরকম কিছু নেই। তবে তারা আস্তে আস্তে উন্নয়ন করে। প্রতিবছরই আমাদের সঙ্গে আলোচনা হয়। এবছর ইনোভেশন (উদ্ভাবনী) বিষয়ে বাংলাদেশসহ অন্যান্য সবার সঙ্গে আলোচনা হয়েছে তাদের।

আইএফডি বলেছে তারা আরও সহযোগিতা চায়, সে দিক থেকে আমাদের প্রত্যাশাটা কি জানতে চাইলে তিনি বলেন, সবাই তাদের আইডিয়ার কথা বলে, আপনারা চিন্তা করেন কী করা যায়। বাংলাদেশে এখন অনেক ধরনের সমস্যা আছে। এরমধ্যে মার্কেটিং একটা সমস্যা। কৃষকের কাছ থেকে পণ্য যখন ঢাকায় আসতে আসতে এটা মধ্যস্বত্ত্বভোগীদের হাতে চলে যায়। এটা একটা বড় সমস্যা। আমরা চিন্তাভাবনা করছি কিভাবে এটাকে পরিবর্তন করা যায়। আইএফডি এখানে সব সময় আমাদের সাহায্য করে। শুধু তারা একা নয়, আমাদের অনেক পাটনার আছে, যেমন জাপান, এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক আছে। এছাড়াও আমাদের ডেভেলপমেন্ট পার্টনার আছে, তারা বিভিন্ন আইডিয়া নিয়ে আসে। তারপর মিলেমিশে আমরা একটা রাস্তা বের করে যেতে শুরু করি।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা কোনো নিদিষ্ট দেশের ওপর নির্ভরশীল না। কিন্তু আমরা সবার সঙ্গে পরামর্শ করে কাজ করি, আইডিয়া গ্রহণ করি, বড় করি। আর্থিকভাবে বিভিন্ন পার্টনার সহায়তা করে। এভাবেই চলে।

এর আগে অনুষ্ঠিত এডিবি ও ফ্রান্সের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, দেখা যাক, বাংলাদেশ তো এখন ভালো করছে। তবে আমরা সমস্যা থেকে একেবারে বের হয়ে গেছি তা কিন্তু নয়। কিন্তু জিনিসটা তো চলছে।

এডিবি নতুন কোনো কমিটমেন্ট করেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নিশ্চয়ই করেছে, তারা তো বাংলাদেশকে সাহায্য করছে। এটা চলমান থাকবে।

সারাবাংলা/জেআর/আইই

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর