Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
সুন্দরবনে বাঘের ময়নাতদন্ত সম্পন্ন
Saturday 09 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরবনে বাঘের ময়নাতদন্ত সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৩২

বাগেরহাট: সুন্দরবনে ২৫৫ কেজি ওজনের মৃত বাঘের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বাঘটির শরীরে কোনো প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে কচিখালী স্টেশন এলাকায় প্রাণিসম্পদ ও বন বিভাগের যৌথ টিম এই ময়নাতদন্ত সম্পন্ন করে।

৯ ফুট দীর্ঘ ও ২৫৫ কেজি ওজনের এই পুরুষ বাঘটির বয়স হয়েছিল ১৫ বছর। সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে সুন্দরবনের পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকার একটি খাল থেকে ভাসমান অবস্থায় বাঘটির মরদেহ উদ্ধার করে বনরক্ষীরা।

এবার মাটি চাপা না দিয়ে বাঘটির দেহাবশেষ বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সুন্দরবনের করমজল গবেষণাকেন্দ্রে সংরক্ষণ করা হবে। সেখানে করমজল ইন্টারপ্রিটেশন অ্যান্ড ইনফরমেশন সেন্টারে দর্শনার্থীদের দেখার জন্য উন্মুক্ত থাকবে বাঘটি।

ময়নাতদন্ত অংশ নেওয়া বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইউনুস আলী বলেন, ‘বাঘটির শরীরে কোনো প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।’ বন বিভাগের ধারণা, বার্ধক্যজনিত কারণে বাঘটির মৃত্যু হয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শেখ মাহবুব হাসান বলেন, ‘কচিখালী অভয়ারণ্য এলাকার টাইগার পয়েন্টের একটি খাল থেকে উদ্ধার করা বাঘটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ধারণা করছি, বাঘটি বার্ধক্যজনিত কারণে মারা গেছে। বাঘটির মরদেহের প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছে। এগুলো রাজধানীস্থ বনবিভাগের ফরেনসিক ল্যাবে পাঠানো হবে। সেখানকার রিপোর্টে বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

বাগেরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাহেব আলী জানান, ‘মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুন্দরবনের কচিখালী স্টেশনে গিয়ে মৃত বাঘটির ময়নাতদন্ত করেছেন। বাঘটির মরদেহের প্রয়োজনীয় নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ২৮ জানুয়ারি বিকেলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরসংলগ্ন রুপার খাল থেকে একটি বাঘের মরদেহ উদ্ধার করা হয়। ২০২১ সালের ১৯ মার্চ সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের ভোলানদীর ধুনছেবাড়িয়া চর থেকে আরও একটি বাঘের মরদেহ উদ্ধার করে বন বিভাগ। উদ্ধার করা বাঘের ময়নাতদন্তের পর মৃতদেহ সুন্দরবনের অভ্যন্তরেই মাটি চাপা দেওয়া হয়। কিন্তু এবার বাঘটি মাটিচাপা দেওয়া হচ্ছে না।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ বাঘ ময়নাতদন্ত

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর